আলোর কাফেলা ৯৭ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তখন তারা আর তাঁর পিতার যাত্রা পথে বাধা প্রদান করলেন না। ++ যুদ্ধে গমনের সময় ঘনিয়ে এলে আমর ইবনে জামূহ (রোযিঃ) তার স্ত্রীকে চির বিদায়ী ব্যক্তির ন্যায় বিদায় জানালেন। তারপর কেবলামুখী হয়ে আকাশের দিকে দু” হাত তুলে ধরলেন ও বললেন, হে আল্লাহ! আমাকে শাহাদাত দান করুন। আর আমাকে আমার পরিজনের নিকট ব্যর্থ মনোরথ হয়ে ফিরিয়ে দিবেন না। আর তার গোত্র বনু সালামার অনেক লোকও গমন করল। যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করল এবং লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিক্ষিপ্ত হয়ে গেল, তখন দেখা গেল, আমর ইবনে জামূহ রোযিঃ) অগ্রগামী দলের সাথে ছুটে যাচ্ছেন আর তিনি তার সুস্থ পায়ের উপর ভর করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন আর বলছেন__ “নিঃসন্দেহে আমি জান্নাতের প্রত্যাশী, নিঃসন্দেহে আমি জান্নাতের প্রত্যাশী ..... আর তাঁর পিছনে তাঁর ছেলে খাল্লাদ ছুটে যাচ্ছেন। বৃদ্ধ ও তার যুবক ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে করতে রণক্ষেত্রে শহীদ হয়ে লুটিয়ে পড়লেন। ছেলে ও তার পিতার (শাহাদাত লাভের) মাঝে মাত্র কয়েক মুহুর্তের ব্যবধান হল। সস সং যুদ্ধ শেষ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের দাফন করতে এগিয়ে গেলেন। তিনি সাহাবীদের বললেন-_ “তাদের ক্ষতস্থান ও রক্ত যথাযথ রেখে দাও। আমি তাদের জন্য
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।