৯৬ আলোর কাফেলা লাগলেন। তনু ও মন দিয়ে তিনি নতুন ধর্ম গ্রহণ করলেন। তিনি নিজের ধনসম্পদ ও ছেলেসন্তানকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যে নিয়োজিত করলেন। +++ এর কিছুদিন পরই উহুদের যুদ্ধ হল। আমর ইবনে জামূহ রোধিঃ) দেখলেন, তার তিন ছেলে আল্লাহর শক্রদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। বনের সিংহের ন্যায় তিনি তাদের যাতায়াত করা দেখলেন। তারা শাহাদাত অর্জন ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যাকুল পাগলপারা। অবস্থা ও পরিবেশ তার আত্মমর্যাদাকে উস্কে দিল। প্রতিজ্ঞা করলেন, তিনিও তাদের সাথে আল্লাহর রাসূলের পতাকা তলে জিহাদে যাবেন। কিন্ত যুবক সন্তানরা তাদের পিতাকে তীর প্রতিজ্ঞা থেকে বারণ করতে একমত হল। কারণ, তিনি বয়োবৃদ্ধ, দুর্বল। তদুপরি ভীষণ খোঁড়া। আল্লাহ তাআলা তাকেও জিহাদে গমনে অপারগ ঘোষণা করেছেন। তাই তারা তাকে বলল, হে আমাদের পিতা! নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে অপারগ অক্ষম ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ আপনাকে যা থেকে দায়িত্বমুক্ত করে দিয়েছেন আপনি সেক্ষেত্রে নিজেকে কষ্টে ফেলবেন না। বৃদ্ধ তাদের কথায় অত্যন্ত জুদ্ধ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন। বললেন-__ “হে আল্লাহর নবী! আমার এই সন্তানরা আমাকে এই মহাকল্যাণ থেকে আটকে রাখতে চায়। তারা বলে, আমি খোঁড়া । আল্লাহর কসম করে বলছি, আমি আমার এই খোঁড়া পা নিয়ে জানাতে হাটব।, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছেলেদের বললেন, তাঁকে ছেড়ে দাও, হয় তো আল্লাহ তাআলা তাকে শাহাদাত দান করবেন।
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।