Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ আলোর কাফেলা কিন্ত ভয়ের কোন কারণ নেই, আমি কয়েকদিন তোমার থেকে দূরে থাকব। তাহলে তোমার ক্রোধ লাঘব হয়ে যাবে। আমর ইবনে জামূহ এর সন্তানেরা মানাতের সাথে তাদের পিতার সম্পর্কের গভীরতা সম্পর্কে জানেন এবং কাল পরিক্রমায় কিভাবে তা তার দেহের সাথে মিশে গেছে তাও তারা জানেন। তারা বুঝতে পেরেছেন যে, তার অন্তরে মুর্তির অবস্থানে কীপন ধরেছে। আর তাদের দায়িত্ব তার অন্তর থেকে তা উপড়ে ফেলা। এটাই তার ঈমানের পথ। হিদায়াতের পথ। ০০০ রাতে আমর ইবনে জামৃহ এর ছেলেরা তাদের বন্ধু মুয়ায ইবনে জাবালের সাথে মানাতের নিকট গেল। তাকে তার বেদী থেকে তুলে নিয়ে বনু সালামের আবর্জনা ফেলার স্থানে নিক্ষেপ করল এবং সবার অজ্ঞাতসারে বাড়ীতে ফিরে গেল। সকালে আমর ইবনে জামূহ তার মুর্তিকে প্রণাম জানাতে গেল। কিন্ত তাকে পেল না। বলল..... হায় হায় একী !! আজ রাতে কে আমাদের উপাস্যের উপর যুলুম করেছে ?! কেউ তার প্রশ্নের কোন উত্তর দিল না। ফলে সে ক্রোধে অধীর হয়ে ঘরে বাইরে সর্বত্র তালাশ করতে লাগল। তর্জন গর্জন করতে লাগল আর ধমকাতে লাগল। অবশেষে তালাশ করতে করতে আবর্জনার গর্তে উপুড় হয়ে পড়া অবস্থায় তা পেল। তাকে তুলে এনে ধৌত করল, পবিত্র করল, তারপর সুগন্ধি লাগিয়ে তার বেদিতে স্থাপন করল ও বলল-_ শুনে নাও হে মানাত ! আল্লাহর শপথ করে বলছি, যদি জানতে পারতাম কে এ কাণ্ড করেছে তাহলে তাকে অপমানিত করে ছাড়তাম। দ্বিতীয় রাতে যুবকরা আবার মানাতের নিকট গেল এবং গত রাতের মতই তার সাথে আচরণ করল। সকালে বৃদ্ধ মূর্তিকে তালাশ করে ময়লা আবজনার সাথে গর্তের মাঝে পেল। তাকে তুলে এনে ধৌত করল।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।