আলোর কাফেলা ৯৩ * তাদের পথ যাঁদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয় * আমর ইবনে জামুহ বললেন, এ কালাম তো দারুণ চমৎকার ! এ কালাম তো অত্যন্ত সুন্দর ! তার সব কথাই কি এমন? মুয়ায বললেন, হে পিতা! বরৎ এর চেয়ে সুন্দর। আপনি কি তার অনুগামী হবেন? আর আপনার গোত্রের সবাই তো তার অনুগামী হয়ে গেছে। বৃদ্ধ কিছুক্ষণ নিরব রইলেন। তারপর বললেন, মানাতের সাথে পরামর্শ না করে আমি কিছুই করব না। আমি দেখব সে কী বলে? যুবক মুয়ায তখন তাকে বললেন, আববা! মানাত আবার কি বলবে? সে এক মুক বধির কাচ্ঠ খণ্ড। বৃদ্ধ তখন কঠোর কণ্ঠে বললেন, আমি তো তোমাকে বললাম, তার সাথে পরামর্শ না করে আমি কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিব না। সস সং আমর ইবনে জামূহ রোযিঃ) মানাতের নিকট গেলেন। আরবদের প্রথা ছিল, তারা যখন মূর্তির সাথে কথা বলতে চাইত, মূর্তির পিছনে একজন বৃদ্ধা নারীকে দীড় করাত। তারা বিশ্বাস করতো, মূর্তি বৃদ্ধার অন্তরে যা ঢেলে দেয় তাই মুর্তি বলে। আমর ইবনে জামৃহ এর এক পা খোড়া ছিল। তাই ভাল পায়ের উপর ভর দিয়ে সোজা হয়ে দীড়ালেন। তারপর মানাতের খুব প্রশংসা করে বললেন_ “হে মানাত! নিঃসন্দেহে তুমি জান, মকা থেকে যে লোকটি এসেছে সে তোমার অনিষ্ট ছাড়া আর কিছু চায় না। সে আমাদেরকে তোমার পূজা থেকে বারণ করতেই এসেছে। আমি তার চমৎকার সুন্দর কথা শুনেও তোমার সাথে পরামর্শ করার পূর্বে তার অনুগামী হওয়াকে অপছন্দ করছি। সুতরাং তুমি পরামর্শ দাও। কিন্ত মানাত কোন উত্তর দিল না। তখন আমর ইবনে জামূহ বললেন,তাহলে কি তৃমি ক্ষিপ্ত হয়েছো
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।