আলোর কাফেলা ৯১ হযরত আমর ইবনে জামূহ রোযিঃ) আমর ইবনে জামূহ জাহেলী যুগে ইয়াসরিবের এক অন্যতম সর্দার। বনু সালামা গোত্রের অবিসংবাদিত নেতা। মদীনার এক সম্ভ্রান্ত মর্যাদাবান ও দানশীল ব্যক্তিত্ব। জাহেলী যুগে সন্ত্রান্ত ব্যক্তিদের নীতি ছিল, তাদের প্রত্যেকে নিজের জন্য নিজের গৃহে একটি মূর্তি গ্রহণ করত। সকাল-সন্ধ্যা তার থেকে আশীষ প্রার্থনা করত। বিভিন্ন মওসুমে তার জন্য পশু বলি দিত। বিপদাপদে তার নিকট আশ্রয় প্রার্থনা করত। আমর ইবনে জামূহ এর মূর্তিকে মানাত নামে ডাকা হত। অত্যন্ত মূল্যবান কাঠ দিয়ে তিনি তা তৈরী করেছিলেন। তিনি মুর্তিটিকে খুব যত্ব করতেন। তার সেবা করতেন। মূল্যবান সুগন্ধি দিয়ে তাকে সুভাসিত করতেন। সস সং আমর ইবনে জামূহ এর বয়স যখন ষাটের কোঠা পেরিয়ে গেল, তখন ইসলামের প্রথম সুসংবাদ দাতা মুসআব ইবনে উমাইর (রাযিঃ)এর হাতে মদীনার প্রতিটি ঘর ইসলামের আলোয় আলোকিত হতে লাগল। তখন তাঁর হাতে তার তিন ছেলে মুয়াওয়ায, মুয়ায, খাল্লাদ ও তাদের সমবয়সী ও খেলার সাথী মুয়াজ ইবনে জাবাল ইসলাম গ্রহণ করলেন। আর তিন ছেলের সাথে তাদের মাতা হিন্দও ইসলাম গ্রহণ করলেন। অথচ তিনি তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে কিছুই জানেন না। সস আমর ইবনে জামুহ এর স্ত্রী হিন্দ দেখলেন, ইয়াসরিবের অধিবাসীদের মাঝে ইসলাম ছড়িয়ে পড়েছে। তার স্বামী ও অল্প কিছু
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।