উল্লেখ্য মূল আরবী কিতাবটি মোট সাত খণ্ড কিন্তু বড় এক ভলিউমে বাধাই করা। আমরা আমাদের পাঠকদের সামর্থ্য ও রুচিবোধ বিবেচনা করে অনুবাদকে তিন খণ্ডে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছি। যাতে বহন ও পাঠ করা সহজ হয়। উনিশজন সাহাবীর জীবনের বিরল, বিচিত্র ও বিস্ময়কর ঘটনাবলী নিয়ে আলোর কাফেলা নামে এর প্রথম খণ্ড এখন আপনাদের হাতে। প্রচ্ছদ, অঙগসঙ্জা সুন্দর ও বইটিকে ক্রটিমুক্ত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরও যদি কারো দৃষ্টিতে কোন অসঙ্গতি ধরা পড়ে তাহলে আমাদেরকে অবগত করলে পরবর্তী সংস্করণে সংশোধন করে নিবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনকেও তীর প্রিয়নবীর (স.) প্রিয় সাহাবীদের জীবনের ছীচে ঢেলে সাজানোর তাওফীক দান করুন। আমীন। বিনীত__ মুহাম্মাদ হাবীবুর রহমান খান মাকতাবাতৃল আশরাফ ইসলামী টাওয়ার, বাংলাবাজার ঢাকা-১১০০
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।