আলোর কাফেলা ৮৯ কন্সট্যান্টিনোপল বিজয়ের লক্ষ্যে মুয়াবিয়া রোযিঃ) তার ছেলে ইয়াধিদের নেতৃত্ব যে বিশাল বাহিনী তৈরী করেছিলেন সে যুদ্ধই ছিল তার জীবনের শেষ যুদ্ধ। তখন তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ। তাঁর বয়স আশি ছুঁই ছুঁই করছিল। কিন্তু তা তীকে ইয়াযিদের বাহিনীতে শরীক হতে এবং সমুদ্রের বিক্ষুবু তরজমালা অতিক্রম করে আল্লাহর পথে জিহাদ করতে বারণ করেনি। কিন্তু শক্রবাহিনীর সাথে কয়েকটি যুদ্ধ হওয়ার পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে অক্ষম হয়ে পড়েন। তখন ইয়ািদ তাকে দেখাশুনা ও সেবা-শুশ্রষা করতে এসে জিজ্ঞেস করলেন_ হে আবু আইয়ুব! আপনার কি কোন আকাংখা আছে? তিনি বললেন, মুসলিম বাহিনীর নিকট আমার সালাম পৌছে দাও। শক্রদেশের অনেক ভিতরে প্রবেশ করবে। তোমাদের সাথে আমাকে বহন করে নিবে এবং কন্পট্যান্টিনোপলের নগর প্রাটীরের নিকটে তোমাদের পদতলে আমাকে সমাধিস্থ করবে। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সং সস দিলেন এবং শত্রু বাহিনীর উপর একের পর এক আক্রমণ করতে করতে সামনে অগ্রসর হলেন। তারা আবু আইয়ুব আনসারী (রাধিঃ)কেও সাথে বহন করে নিয়ে চললেন। অবশেষে তারা কন্সট্যান্টিনোপলের নগর প্রাটীরের নিকট পৌঁছলেন এবং সেখানে কবর খনন করে তারা তাকে দাফন করলেন। ১১৪০ আল্লাহ আবু আইয়ুব আনসারী (রাযিঃ)এর উপর রহম করুন। আল্লাহর পথে যুদ্ধরত তেজী ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করাকেই তিনি প্রাধান্য দিলেন। অথচ তার বয়স তখন আশির কোঠা ছুঁই ছুঁই করছে।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।