৮৬ আলোর কাফেলা দরজায় এসে পৌছলেন। আবু আইয়ুব আনসারী (রোযিঃ) প্রত্যহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার রেখে দিতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করলে এবং নির্দিষ্ট সময়ে না এলে পরিবারের লোকদের তা খাইয়ে দিতেন। দরজায় পৌছলে উম্মে আইয়ুব তাদের নিকট বেরিয়ে এলেন এবং বললেন, নবী ও তার সঙ্গীদ্ধয়কে স্বাগতম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু আইয়ুব কোথায়? নিকটেই এক খেজুর গাছের পরিচর্যা করছিলেন আবু আইয়ুব আনসারী (রাযিঃ)। রাসূলের কঠ শুনেই তিনি ছুটে এসে বললেন, রাসূল ও তার সঙ্গীদের স্বাগতম। তারপর বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ ! এটা তো আপনার আগমনের সাধারণ সময় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃমি সত্য বলেছো। তারপর তিনি খেজুর বাগানে গেলেন। একটি খেজুরের কীদি কেটে আনলেন। তা পাকা, অর্ধপাকা ও কীচা খেজুরে ঠাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু খেজুর পেড়ে আনলেই হত। এটা কেটে আনলে কেন? আবু আইয়ুব আনসারী (রাধিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি পাকা, অর্ধপাকা আর কাঁচা খেজুর খাবেন, তাই তা কেটে আনলাম। আর আমি আপনার জন্য একটি বকরী যবাহ করে আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি যবাহ করতে চাও তাহলে কিন্তু দুধের বকরী যবাহ করবে না। আবু আইয়ুব আনসারী (রাযিঃ) একটি বকরীর বাচ্চা যবাহ করলেন। তারপর তিনি তার স্ত্রীকে বললেন, তুমি সুন্দর রুটি বানাতে পার। তাই আটা গুলে আমাদের জন্য রুটি তৈরী কর। তারপর অর্ধেক গোশত দিয়ে তিনি তরকারী পাকালেন আর বাকি অর্ধেক ভূনা করলেন। খাবার তৈরী হয়ে গেল এবং তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদ্ধয়ের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর একটি গোশতের টুকরা নিয়ে একটি রুটিতে রাখলেন, তারপর
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।