৮৪ আলোর কাফেলা করব আপনার উপর ধূলিবালি পড়বে। তদুপরি আমি আপনার মাঝে আর ওহীর মাঝে অন্তরায় সৃষ্টি করে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু আইয়ুব ! বিষয়টি সহজভাবে নাও। আমাদের জন্য এটাই ভাল হবে যে, আমি নিচতলায় থাকব। কারণ, আমার নিকট অনেক মানুষ আসা-যাওয়া করবে। সস সং আবু আইয়ুব আনসারী রোযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিলাম। এভাবে চলতে লাগল । এক রাতে শীত ছিল প্রচণ্ড । আমাদের একটি কলসি ভেঙ্গে গেল এবং তার পানি দ্বিতলে ভেসে গেল। আমি ও উন্মে আইয়ুব পানির নিকট ছুটে গেলাম। আমাদের শুধুমাত্র একটি চাদর ছিল আমরা তা লেপ হিসাবে ব্যবহার করতাম। রাসূলের দিকে পানি পৌছার ভয়ে আমরা তা দিয়েই পানি পরিস্কার করতে লাগলাম। সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত। আমি উপরে থাকব আর আপনি নিচে থাকবেন, তা আমি পছন্দ করি না। তারপর আমি কলসির ঘটনাটি খুলে বললাম। তখন তিনি আমার প্রস্তাবে সম্মত হলেন এবং দ্বিতীয় তলায় উঠে এলেন আর আমি ও উম্মে আইয়ুব নিচ তলায় নেমে এলাম। % ৭ সং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাত মাস আবু আইয়ুব আনসারী (রাযিঃ)এর বাড়ীতে অবস্থান করলেন। তারপর উন্মুক্ত স্থানটিতে যেখানে রাসূলের উদ্ত্রীটি বসেছিল-_-মসজিদে নববীর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেল এবং মসজিদের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রীদের জন্য যে কামরাগুলো তৈরী করা হয়েছিল তিনি সেখানে চলে গেলেন। তখন তিনি আবু আইয়ুব আনসারী
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।