আলোর কাফেলা ৮৩ সং সং সং আবু আইয়ুব আনসারী (রোযিঃ)এর বাড়ী দু” তলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান করার জন্য তিনি দ্বিতীয় তলাটি তার ও তার পরিবারের আসবাবপত্র মুক্ত করে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ তলাকে প্রাধান্য দিলেন। আবু আইয়ুব আনসারী (রাযিঃ) অম্লান বদনে মেনে নিলেন এবং তার পছন্দনীয় স্থানেই থাকার ব্যবস্থা করলেন। রাত এগিয়ে এল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গেলেন। আবু আইয়ুব আনসারী রোযিঃ) ও তার স্ত্রী দ্বিতীয় তলায় উঠলেন। দরজা বন্ধ করা মাত্রই আবু আইয়ুব আনসারী (রাযিঃ) তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ছিঃ ছিঃ আমরা একি করলাম? ! আল্লাহর রাসূল নিচে থাকবেন আর আমরা তার উপরে থাকব? ! আমরা কি আল্লাহর রাসূলের উপর দিয়ে চলাফেরা করব?! আমরা কি নবী ও ওহীর মাঝে থাকব? ! তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। স্বামী-স্ত্রী উভয় লঙ্জিত, হতবুদ্ধি। কি করবে কিছুই ভেবে পাচ্ছেন না। তবে দ্বিতীয় তলায় রাসূলের উপর নয়, এমন দিকে সরে এলে তাদের হৃদয় কিছুটা শান্ত হল। তারা সে স্থানেই রইলেন। সে স্থান ত্যাগ করলেন না। তবে মধ্যবর্তী স্থান থেকে দূরে সরে কিনারা দিয়ে হেঁটে প্রয়োজন পুরণ করলেন। সকালে আবু আইয়ুব আনসারী (রাধিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম করে বলছি, এ রাতে আমাদের দু” চোখের পাতা এক হয়নি। না আমার, না উন্মে আইয়ুবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু আইয়ুব! কেন? তিনি বললেন, আমার মনে হল, আমি এমন এক ঘরের দ্বিতলে অবস্থান করছি যার নিচে আপনি রয়েছেন। আর আমি যখন নড়াচড়া
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।