প্রকাশকের কথা ৯০। ০ 201৮ হজ্জের সময় বাইতুল্লাহ শরীফের দক্ষিণে অবস্থিত ছোট একটি লাইব্রেরী থেকে “ছুওয়ারুম মিন হায়াতিস সাহাবাহ” নামক একটি চমৎকার কিতাব ক্রয় করি। নামায, তাওয়াফ, তিলাওয়াত ও হজ্জের অন্যান্য কার্যাদির ফাঁকে ফাঁকে যখনই একটু অবসর পেতাম কিতাবটি নিয়ে বসে যেতাম, এমনকি মিনা, আরাফাহ ও মুজদালিফার ব্যস্ততম দিনগুলোতেও কিতাবটি সাথে রেখেছি এবং সামান্য সুযোগেও সেটা পড়ার কাজ অব্যাহত রেখেছি। কিতাবটি আমার এতই পছন্দ হয়েছে যে, মদীনা শরীফে যখন এই একই কিতাব মক্কা শরীফের চেয়ে দশ রিয়াল কমে পেলাম, তখন এক স্রেহাস্পদকে হাদীয়া দেওয়ার জন্য আরো একটি কপি ক্রয় করলাম। এই পবিত্র সফরে অনেক মুরুব্বীকেও এর বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করে শুনিয়েছি। তারা সকলেই মুগ্ব হয়ে শুনেছেন এবং বঙ্গানুবাদের পরামর্শ দিয়েছেন। কিন্তু নিজের অযোগ্যতার দরুন কখনোই এ দুঃসাহসী পদক্ষেপ নেওয়ার হিম্মত হয়নি। পরবর্তীতে যখন লব্প্রতিষ্ঞ লেখক ও অনুবাদক বন্ধুবর মাওলানা নাসীম আরাফাতের সাথে এ ব্যাপারে আলোচনা হলো তখন তিনি অনুবাদ করার ব্যাপারে আন্তরিকভাবে আগ্রহ প্রকাশ করলেন এবং বললেন, এই কিতাবটি অনেক আগেই আমি পড়েছি, এর কিছু কিছু ংশের অনুবাদ করে বিভিন্ন পত্রিকায়ও ছাপিয়েছি; এ কিতাবের প্রতি আমারও খুবই আগ্রহ আছে। তিনি অনুবাদের দায়িত্ব নিলেন এবং মূল কিতাবের এক-ত্তীয়াংশের অনুবাদ করে আমাকে পৌছালেন। আমি তা অনেকটা যাদুগ্রস্তের মতোই খুব অল্প সময়েই পড়ে ফেললাম। আমার মনে হলো অনুবাদ মূলের মত সাবলীল ও সুন্দর হয়েছে। তাই খুবই যত্বের সাথে এর প্রচ্ছদ ও মুদ্রণের কাজ শুরু করলাম। পাঠকমাত্রই এই যত্রের ছাপ অনুভব করবেন ইনশাআল্লাহ।
— Page 8 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.