Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৭৯ ত্যাগ করতে লাগল এবং মিথ্যাবাদী মুসায়লামা বনু হানীফার লোকদেরকে তার প্রতি ঈমান আনতে আহ্বান করতে লাগল, তখন সুমামা ইবনে উসাল (রাধিঃ) তার মুখোমুখী দাড়ালেন এবং তার গোত্রের লোকদের বললেন__ হে বনু হানীফা! নূরবিহীন এ নিকষ অন্ধকার থেকে তোমরা দূরে থাক। আল্লার কসম করে বলছি, তোমাদের মধ্যে যারা তা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ দুর্ভাগ্য লিখে রেখেছেন। আর যে গ্রহণ করবে না তার জন্য রয়েছে কঠিন পরীক্ষা। তারপর বললেন-_ হে বনু হানীফা ! একই সময়ে দু'জন নবী হন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার পর কোন নবী হবে না। আর কোন নবীকে তার অংশীদার করা হবে না। তারপর তিনি পাঠ করলেন__ 2৮254 45751 95 সখা পা 0 ৮৪৩ 4 / ১11 581414 1০) ৬১5 834 52) [ হা-মীম, এ কিতাব আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ। যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, সামর্থ্যবান। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তারই নিকট হবে প্রত্যাবর্তন।] তারপর তিনি বললেন, কোথায় আল্লাহর কালাম আর কোথায় মুসায়লামার প্রলাপ। শোন হে কৃপমণ্ডুক। ! তারপর ইসলামে অবিচল তাঁর গোত্রের লোকদের সাথে তিনি একত্রিত হলেন এবং আল্লাহর কালিমাকে পৃথিবীতে বুলন্দ করার জন্য আল্লাহর পথে জিহাদ করতে লাগলেন। আল্লাহ সুমামা ইবনে উসাল (রাধিঃ)কে ইসলাম ও মুসলমানদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন। মুত্তাকীদের প্রতিশ্রুত জান্নাত দান করে তাকে মর্যাদাবান করুন।

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।