Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭ আলোর কাফেলা নির্দেশ দিলেন, তারা যেন কুরাইশের খাদ্যশস্য আটকে রাখে। তারা তার নির্দেশ প্রচার করল। তার ডাকে সবাই সাড়া দিল এবং মক্কার অধিবাসীদের নিকট তাদের খাদ্যসামন্ত্রী সরবরাহ বন্ধ করে দিল। ০০০ কুরাইশের বিরুদ্ধে সুমামা (রাধিঃ) যে অবরোধ আরোপ করলেন তা তীব্র হতে তীব্রতর হতে লাগল। পণ্যসামগ্্রীর মূল্য বেড়ে গেল। মানুষের মাঝে ক্ষুধা ছড়িয়ে পড়ল। হাহাকার প্রচণ্ড আকার ধারণ করল। লোকেরা আশঙ্কা বোধ করতে লাগল যে, তারা ও তাদের সন্তানরা ক্ষুধায় মারা যাবে। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বলে চিঠি লিখল-__ “আমরা আপনার সম্পর্কে জানি, আপনি আত্মীয়তা-বন্ধন রক্ষা করেন এবং তা রক্ষা করতে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেন। এই তো আপনি আমাদের আত্মীয়তা-বন্ধন ছিন্ন করলেন। পিতাদের সুমামা ইবনে উসাল আমাদের খাদ্যশস্য বন্ধ করে দিয়েছে। আমাদের দারুণ ক্ষতি করেছে। তাই আপনি ইচ্ছে করলে সুমামার নিকট এ মর্মে পত্র পাঠান যেন সে আমাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্্রী পাঠিয়ে দেয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসাল (রাধিঃ)এর নিকট লিখে পাঠালেন যেন তিনি তাদের খাদ্যশস্য ছেড়ে দেন ও অবরোধ তুলে নেন। তখন সুমামা ইবনে উসাল রোযিঃ) অবরোধ তুলে নিলেন। সং সং সং সারাজীবন সুমামা ইবনে উসাল রোধিঃ) ধর্মের একান্ত অনুরাগী হয়ে রইলেন। রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করলেন। রাসূলের ইন্তেকালের পর যখন আরবরা দলে দলে ও একাকী ইসলাম ধর্ম

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।