Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৭৭. ছুটল যে তা পাঠ করছে। কুরাইশের লোকেরা সুমামা (রাযিঃ)এর নিকট পৌছলে, তিনি আরো উচ্চস্বরে তালবিয়া পাঠ করতে লাগলেন। অহংকার আর গর্বভরা দৃষ্টিতে তিনি তাদের দিকে তাকাতে লাগলেন। তখন কুরাইশের এক যুবক তাকে তীর ছুঁড়ে হত্যা করতে চাইল। অন্যান্যরা তাকে চেপে ধরে বলল-_ সাবধান ! তৃমি কী জান, ইনি কে? ইনি ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসাল। আল্লাহর কসম! যদি তোমরা তার কোন ক্ষতি কর, তাহলে তার গোত্রের লোকেরা আমাদের খাদ্য বন্ধ করে দিবে এবং আমাদের অনাহারে মারবে। তারপর কুরাইশের লোকেরা তরবারী কোষাবদ্ধ করে এগিয়ে এল। বলল, হে সুমামা ! তোমার কী হল?! তুমিও কি বেদ্বীন হয়ে গেলে এবং তোমার ও তোমার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করলে? !! সুমামা ইবনে উসাল (রাযিঃ) বললেন, আমি বেদ্বীন হইনি। তবে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী হয়েছি। তারপর তিনি বলতে লাগলেন, আমি এই গৃহের রবের শপথ করে বলছি, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আমি ইয়ামামায় পৌঁছার পর ইয়ামামার এক দানা গম বা অন্য কোন শস্য তোমাদের নিকট পৌছবে না। ০০০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মুতাবেক সুমামা ইবনে উসাল রোযিঃ) প্রকাশ্যে কুরাইশের চোখের সামনে উমরা আদায় করলেন এবৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করলেন। প্রতিমার জন্য পশু বধ করলেন না। তারপর তিনি তার দেশে ফিরে এলেন এবং তার গোত্রের লোকদের

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।