Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৭৫ ধনসম্পদ চান, তাহলে যা চাবেন তাই দেয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে তাকালেন। বললেন, সুমামাকে ছেড়ে দাও। বন্ধন মুক্ত করে দাও । সং সং সং মসজিদে নববী ত্যাগ করে সুমামা চলে গেল। চলতে চলতে মদীনার এক প্রান্তে বাকী নামক স্থানের নিকটবর্তী এর খেজুর বাগানে গিয়ে পৌছল। সেখানে প্রচুর পানি। পানির নিকট সে তার উট থামাল। উত্তমরূপে পবিত্রতা অর্জন করল। তারপর মসজিদে নববীর পথ ধরে ফিরে আসল। মসজিদে নববীতে পৌছেই একদল সাহাবীর নিকট দীড়িয়ে বললেন, আশহাদু আল্‌ লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ (উপাস্য) নেই। আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন ও বললেন-__ হে মুহাম্মদ ! আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আপনার চেহারার চেয়ে অধিক অপছন্দনীয় চেহারা আমার নিকট আর ছিল না। অথচ এখন তা আমার নিকট সবচেয়ে বেশী প্রিয়। আল্লাহর কসম করে বলছি, আপনার এই ধর্ম আমার নিকট সবচেয়ে বেশী ঘৃণিত ধর্ম ছিল। অথচ এখন তা আমার নিকট সবচেয়ে প্রিয় ধর্ম। আল্লাহর কসম করে বলছি, আপনার এই শহর আমার নিকট সবচেয়ে বেশী নিকৃষ্ট শহর ছিল। অথচ এখন তা আমার নিকট সবচেয়ে বেশী প্রিয় শহর। তারপর বলতে লাগলেন, আমি আপনার কয়েকজন সাহাবীকে হত্যা করেছিলাম। সুতরাং সে অপরাধের জন্য এখন আমার কী করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সুমামা ! বিগত জিন্দেশীর কোন অপরাধের জন্য তোমাকে তিরন্কার করা হবে না। কারণ, ইসলাম পূর্ববর্তী সকল পাপ মোচন করে দেয়।

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।