৭৪ আলোর কাফেলা ফিরে গেলেন। বললেন, তোমাদের নিকট যে খাবার আছে তা একত্রিত কর এবং সুমামা ইবনে উসালের নিকট তা পাঠিয়ে দাও। এরপর তিনি নির্দেশ দিলেন, যেন তার উদ্ত্রীকে সকাল বিকাল দোহন করা হয় এবং তার দুধ তার নিকট উপস্থিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করা ও কথা বলার পূর্বেই এ সবকিছু সম্পন্ন করলেন। সং সস আলাইহি ওয়াসাল্লাম সুমামার নিকট গেলেন এবং বললেন-__ হে সুমামা ! তৃমি কি ভাবছো? সুমামা বলল, হে মুহাম্মদ ! আমি ভাল কিছুই চিন্তা করছি। যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে একজন হত্যাকারীকে হত্যা করলেন। আর যদি ক্ষমা করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন। আর যদি ধনসম্পদ চান তাহলে যা চাবেন তাই দেয়া হবে। এরপর এমনি অবস্থায় দুর্দিন কেটে গেল। তাকে খাবার ও পানীয় পরিবেশন করা হল। উদ্ট্ীর দুধও তাকে নিয়মিত দেয়া হল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে সুমামা, তুমি কী ভাবছো? সুমামা বলল, ইতিপূর্বে আমি যা বলেছি তাই ভাবছি। যদিক্ষমা করেন, তাহলে একজন হত্যাকারীকেই হত্যা করলেন। আর যদি ধনসম্পদ চান তাহলে যা চাবেন তাই দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে চলে গেলেন। পরদিন এসে বললেন, হে সুমামা ! কী ভাবছো? সুমামা বলল, যা আমি আপনাকে বলেছি তাই ভাবছি। যদি ক্ষমা করেন, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলেন। যদি হত্যা করেন, তাহলে একজন হত্যাকারীকেই হত্যা করলেন। আর যদি
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।