Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৭২ আলোর কাফেলা হযরত সুমামা ইবনে উসাল (রোযিঃ) ষষ্ঠ হিজরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহবানের পরিধিকে আরো বিস্তৃত করতে চাইলেন। তাই আরব ও অনারব রাজা-বাদশাহদের নিকট আটটি পত্র লিখলেন। ইসলামের দিকে আহ্বান জানিয়ে তিনি পত্রগুলো তাদের নিকট প্রেরণ করলেন। যাদের নিকট তিনি পত্র লিখেছিলেন সুমামা ইবনে উসান হানাফী ছিলেন তাদের অন্যতম। এতে কোন বিস্ময়ের ব্যাপার নেই। কারণ, জাহেলী যুগে তিনি আরবের এক প্রভাবশালী নেতা ছিলেন। বনু হানীফার শীর্ষস্থানীয় এক সর্দার ছিলেন। প্রচণ্ড শক্তির অধিকারী ইয়ামামার এক বাদশাহ ছিলেন। ++: সং সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি তৃচ্ছতা ও বৈমুখ্যের সাথে গ্রহণ করল। তার আত্মমর্যাদাোবোধ তাকে পাপপক্কিলতার পথে নিয়ে গেল। তাই সত্য ও কল্যাণের সে আহবান তার কর্ণকুহরে পৌছাল না। বধির হয়ে রইল। তারপর তার শয়তান তার উপর চড়াও হল এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ও তাঁর সাথে তার দাওয়াতকে সমাধিস্থ করতে উদ্ুদ্ধ করল। তাই সে রাসূলকে হত্যা করার সুযোগের সন্ধানে রইল। অবশেষে সে রাসূলের (নিজের প্রতি) উদাসীনতার সুযোগ পেয়ে গেল এবং নিকৃষ্টতম পাপকাজটি সে করেই বসত যদি শেষ মুহূর্তে তার এক চাচা তাকে এ প্রতিজ্ঞা থেকে না ফিরাত। ফলে আল্লাহ তার নবীকে তার ষড়যন্ত্র থেকে মুক্তি দিলেন। কিন্তু সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হতে বিরত রইলেও তার সাহাবীদের হত্যা করা থেকে বিরত রইল না। সাহাবীদের ব্যাপ”র সে সুযোগের সন্ধানে রইল। অবশেষে কয়েকজন

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।