৭০ আলোর কাফেলা পাঠালেন। উন্মে সালামা তাতে সাড়া দিলেন না। তারপর উমর ইবনে খাত্তাব (রািঃ) প্রস্তাব দিলেন। তাতেও উম্মে সালাম রাজী হলেন না। দিলে উম্মে সালামা তাকে বললেন-__ ইয়া রাসূলাল্লাহ! আমার তিনটি ত্রুটি আছে__ আমি অত্যন্ত আত্মমর্যাদাশালী মহিলা। তাই আমার ভয় হয়, আপনি আমার কিছু দেখে ক্ুদ্ধ হবেন। ফলে তার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমি একজন বয়স্কা মহিলা। আমার সন্তান আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার যে আত্মমর্ধাদার কথা বললে, আমি আল্লাহর নিকট দু'আ করব। তিনি তা দূর করে দিবেন। আর তৃমি যে বয়সের কথা বললে, সে ব্যাপারে আমিও তোমার মত। আর তৃমি যে সন্তানের কথা বললে, সে ব্যাপারে কোন চিস্তা করবে না। তোমার সন্তান আমারই সন্তান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা (রাধিঃ)কে বিয়ে করলেন। আল্লাহ তাআলা উম্মে সালামার দু'আ কবুল করলেন এবং তাকে আবু সালামার চেয়ে উত্তম বিনিময় দান করলেন। সেদিন থেকে মাখযূমী গোত্রের হিন্দ শুধুমাত্র সালামারই মা রইলেন না। বরং সকল মুমিনের মা হয়ে গেলেন। আল্লাহ জান্নাতে উম্মে সাল্লামার চেহারাকে সুন্দর সজীব করুন। আল্লাহ তার প্রতি সন্তষ্ট হয়েছেন আর আল্লাহও তাকে সন্তষ্ট করেছেন।
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।