Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৬৭ পৌছলে তিনি আমার উটকে বসাতেন। তারপর দূরে সরে যেতেন। আমি মাটিতে নেমে স্থির হয়ে দীড়ালে তিনি উটের নিকট যেতেন এবং কাজওয়াটি নামাতেন। তারপর উটটিকে একটি গাছের নিকট টেনে নিয়ে তার সাথে বাধতেন। তারপর আমার থেকে সরে আরেকটি গাছের নিকট চলে যেতেন এবং তার ছায়ায় শুয়ে পড়তেন। যাত্রার সময় ঘনিয়ে এলে তিনি আমার উটের নিকট আসতেন। তাকে প্রস্তুত করতেন। তারপর আমার কাছে নিয়ে আসতেন ও আমার থেকে দূরে সরে গিয়ে বলতেন, উঠে পড়ুন। আমি উঠে উটের উপর স্থির হয়ে বসলে তিনি এগিয়ে আসতেন এবং উটের লাগাম ধরে চলতে থাকতেন। সস সং এভাবে চলতে চলতে একদিন আমরা মদীনার উপকণ্ঠে এসে পৌছলাম। কুবায় বনু আমর ইবনে আউফের এক পল্লী দেখে তিনি আমাকে বললেন, এ পল্লীতে তোমার স্বামী আছে। আল্লাহর বরকত সহ তুমি তার নিকট চলে যাও। তারপর তিনি মক্কার পথে ফিরে গেলেন। সং সং সং দীর্ঘ বিচ্ছেদের পর স্বামী-স্ত্রীর মিলন হল। স্বামীকে পেয়ে উম্মে সালামা (রািঃ)এর চক্ষু শীতল হয়ে গেল। আর আবু সালামা স্ত্রী ও সন্তানকে পেয়ে সৌভাগ্যবান হলেন। আনন্দিত হলেন। এরপর চোখের পলকে বহু ঘটনা দুর্ঘটনা দ্রুত ঘটে যেতে লাগল। এই তো বদর যুদ্ধ। আবু সালামা তাতে উপস্থিত হলেন এবং মুসলমানদের সাথে ফিরে এলেন। তারা অভাবনীয় বিজয় অর্জন করেছেন। আর এই তো উহুদ যুদ্ধ। বদরের পর তিনি উহুদের যুদ্ধ-সাগরে ঝাঁপিয়ে পড়লেন। অপূর্ব শৌর্য-বীর্য দেখিয়ে তিনি যুদ্ধ করলেন। কিন্তু

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।