৬৬ আলোর কাফেলা কিভাবে সম্ভব যে, আমার দুঃখ জ্বালা শান্ত হয়ে যাবে, আমার চক্ষু অশ্রবর্ষণ বন্ধ করে দিবে অথচ আমি থাকব মদীনায় আর আমার শিশু সন্তান থাকবে মক্কায়। তার ভাল-মন্দ কিছুই আমি জানব না? !! কতক হৃদয়বান ব্যক্তি তখন আমার দুঃখ বেদনার কথা উপলব্ করতে পারল। আমার করুণ অবস্থা দেখে তাদের হৃদয় বিগলিত হল। আমার ব্যাপার তাদের দয়ার উদ্রেক করল। ফলে তারা আমার মেয়ে সালামাকে আমার নিকট ফিরিয়ে দিল। সং সং সফরসঙ্গী পাওয়া পর্যস্ত আমি অপেক্ষা করতে লাগলাম। আমার ভয় হচ্ছিল, আমার ধারণার বাইরে কিছু ঘটে যাবে। ফলে স্বামীর সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে কোন কিছু হয়তো বাধা সৃষ্টি করবে। তাই আমি নিজেই উদ্যোগী হয়ে একটি উট প্রস্তত করলাম। মেয়েটিকে আমার কোলে তৃলে নিলাম এবং স্বামীর সাথে মিলনের আশায় আমি মদীনার পথে বেরিয়ে পড়লাম। অথচ তখন আমার সাথে কেউ নেই। তানঈমে পৌছলে উসমান ইবনে তালহার সাথে দেখা হল। তিনি বললেন__ “হে “আরোহীর পাথেয়'এর মেয়ে ! কোথায় যাচ্ছো?, আমি বললাম, মদীনায় আমার স্বামীর নিকট যাচ্ছি। তিনি বললেন, তোমার সাথে কি কেউ নেই? আমি বললাম, আল্লাহর কসম ! আল্লাহ তারপর আমার এই সন্তান ছাড়া আমার সাথে আর কেউ নেই। তিনি বললেন, আল্লাহর কসম! মদীনায় পৌছা পর্যন্ত আমি তোমাকে কিছুতেই একাকী ছাড়ছি না। তারপর তিনি আমার উটের লাগাম ধরলেন এবং আমাকে নিয়ে চলতে লাগলেন। কোন আরবের সংস্পর্শে আমি ইতিপূর্বে আসিনি। কোন মনজিলে
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।