Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৬৫ তোমাদের কাছে রাখব না। সে আমাদের সন্তান। আমাদের মেয়ে। তাই আমরাই তার বেশী দাবীদার। টানাটানি করতে লাগল। অবশেষে তারা হাতের বন্ধনা খুলে ফেলল ও সালামাকে ছিনিয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যে আমি একা, নিঃসঙ্গ হয়ে গেলাম। আমার স্বামী দ্বীন ও ঈমান নিয়ে মদীনায় চলে গেলেন আর আমার সন্তানকে বনু আবদুল আসাদের লোকেরা আমার দু হাতের মাঝ থেকে ভেঙে চুরে নিয়ে গেল। আর আমার গোত্র বনু মাখযূমের লোকেরা আমাকে তাদের নিকট নিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার, আমার স্বামীর ও সন্তানের মাঝে বিচ্ছেদ হয়ে গেল। সেদিনের পর থেকে আমি প্রত্যহ সকালে বালু-কংকরের প্রান্তরে ছুটে যেতাম। সে স্থানে গিয়ে বসতাম যে স্থান আমার বেদনাময় হৃদয়বিদারক ঘটনাটি দেখেছে। তারপর সেই মুহূর্তগুলোর স্মৃতিচারণ করতাম যে হয়েছে আর কীদতাম। এমনকি রাত আমার উপর আবরণ ঢেলে দিত। এভাবে এক বৎসর বা প্রায় এক বৎসর কেটে গেল। একদিন আমার চাচার বংশের এক লোক এল । আমার করুণ অবস্থা দেখে তার মায়া হল। সে আমার গোত্রের লোকদের গিয়ে বলল-_ “আহা ! তোমরা এই অবলা নারীটিকে কেন ছেড়ে দিচ্ছ না? ! তার, তার স্বামী ও তার সন্তানের মাঝে তোমরা বিচ্ছেদ ঘটিয়েছো।, সে তাদের হৃদয়কে কোমল করতে লাগল আর তাদের দয়া-মায়াকে আকর্ষণ করতে লাগল । অবশেষে তারা আমাকে বলল-_ “ইচ্ছে করলে তুমি তোমার স্বামীর নিকট যেতে পার।, আসাদের নিকট রেখে আমি কিভাবে মদীনায় আমার স্বামীর নিকট যেতে পারি?! ৫

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।