Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ আলোর কাফেলা সালামা ও তার স্বামী দ্বীন ও ঈমানের হিফাযতের লক্ষ্যে ও কুরাইশদের নির্মম নির্যাতন থেকে পরিত্রাণের উদ্দেশ্যে মদীনায় হিজরত করার প্রতিজ্ঞা করলেন। কিন্তু উম্মে সালামা ও তীর স্বামীর হিজরত করা তাদের ধারণা মতে সহজ সাধ্য ছিল না। তা ছিল বিপদসংকূল, তিক্ততায় ভরা। তা ছিল এমন ট্রাজেডি, এমন বেদনাময় কাহিনী যা সকল ট্রাজেডি, সকল বেদনাময় কাহিনীকে যান করে দিয়েছে। তা হলে উম্মে সালামা (রোযিঃ)কেই কথা বলার সুযোগ দেয়া হোক। তিনি যেন তার বেদনাময় কাহিনীটি আমাদের নিকট বর্ণনা করেন। কারণ তিনিই তার অনুভূতিকে তীক্ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং তিনিই তা সুন্দর ও নিখুতভাবে চিত্রিত করতে পারবেন। উম্মে সালামা (রাযিঃ) বলেন, আবু সালামা মদীনায় হিজরতের প্রতিজ্ঞা করে আমার জন্য একটি উট প্রস্তুত করলেন। আমাকে তাতে চড়িয়ে দিলেন। আমাদের সন্তান সালামাকে আমার কোলে তুলে দিলেন। তারপর তিনি আমাদেরকে সহ উটটি টেনে নিয়ে চললেন। তিনি কোন কিছুর জক্ষেপ করলেন না। মক্কা থেকে বের হওয়ার পূর্বে আমার গোত্র বনু মাখযূমের কতিপয় লোক আমাদের দেখে ফেলল। তারা আমাদের পথ রোধ করে আবু সালামাকে বলল, তুমি তোমার ব্যাপারে স্বাধীন। যা খুশি তা কর কিন্তু তোমার এই স্ত্রীর খবর কি? সে আমাদের মেয়ে। সুতরাং কিসের ভরসায় আমরা তোমাকে ছেড়ে দিব যে, তৃমি তাকে নিয়ে চলে যাবে এবং দেশে দেশে ঘুরে বেড়াবে? ! ব্যস, তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে তার থেকে জোর করে ছিনিয়ে নিল। আমার স্বামীর গোত্র বনু আসাদের লোকেরা যখন তাদের দেখল যে, তারা আমাকে ও আমার সন্তানকে ছিনিয়ে নিচ্ছে, তারা তখন অত্যন্ত ক্ষুবু হল। বলল-__ “আল্লাহর কসম! তোমরা আমাদের ছেলের নিকট থেকে তোমাদের মেয়েকে ছিনিয়ে নিয়েছো। সুতরাং আমরাও আমাদের মেয়েকে

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।