আলোর কাফেলা ৬৩ ০০০ উম্মে সালামা ও তীর স্বামী পরদেশে চলে গেলেন। পশ্চাতে মক্কায় ফেলে গেলেন উচু বাড়ি, সমুন্নত ইজ্জত ও সম্ভ্রান্ত বংশ_মর্যাদা। আল্লাহর নিকট তিনি এ সবকিছুর পণ্যের প্রত্যাশা করলেন। আল্লাহর সন্তষ্টির জন্য তাকে তৃচ্ছ মনে করলেন। উম্মে সালামা ও তাঁর সঙ্গীরা নাজ্জাসীর যে সহায়তা পেয়েছে তা সত্বেও ওহীর অবতরণ ক্ষেত্র মক্কা ও হিদায়াতের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আগ্রহ ও আকর্ষণ তার ও তার স্বামীর হৃদয়কে উদ্বেলিত করত। অতঃপর হাবশায় হিজরতকারী সাহাবীদের নিকট একের পর এক ংবাদ পৌছতে লাগল যে, মক্কায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, হামযা ইবনে আবদুল মুত্তালিব (রাধিঃ) ও উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করেছে। কুরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা রহিত করেছে। তাই একদল মুসলমান মক্কায় ফিরে আসার প্রতিজ্ঞা করল। আগ্রহ তাদের টেনে নিয়ে চলল। উদ্দীপনা তাদের হাতছানি দিয়ে ডাকল। তখন উম্মে সালামা ও তাঁর স্বামী প্রত্যাগমনকারী দলের অগ্রগামীদের অন্তর্ভূক্ত ছিলেন। হাবসার মুহাজিরদের মধ্য হতে যারা মক্কায় ফিরে এসেছিল স্পষ্ট হয়ে গেল যে, তারা যে সংবাদ পেয়েছিল তা সত্য নয়। বাড়াবাড়িতে ভরা। হযরত উমর ও হামযা (োযিঃ)এর ইসলাম গ্রহণের পর মুসলমানগণ যে শক্তি নিয়ে দীড়িয়েছিল, কুরাইশরা তা প্রচণ্ড আক্রমণে প্রতিহত করেছে। মুসলমানদের শাস্তি প্রদান ও ভীতি প্রদানে তারা বিচিত্র ব্যবস্থা গ্রহণ করেছে। শাস্তির অভিনব পন্থা অবলম্বন করে তাদের নির্মম ও নিষ্ঠুরভাবে শাস্তি দিচ্ছে। এমনি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মদীনায় হিজরতের অনুমতি প্রদান করলেন। তখন উম্মে
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।