৬২ আলোর কাফেলা হযরত উম্মুল মুমিনীন উম্মে সালামা রোঘিঃ) উম্মে সালামা! তৃমি কি জান এই মহীয়সী নারী উম্মে সালামা কে?! তাঁর পিতা বনু মাখযূমের স্বনামধন্য শীর্ষস্থানীয় এক সর্দার। আরবের হাতেগোনা দানশীলদের অন্যতম এক দানশীল ব্যক্তি। এমনকি তাকে “আরোহীর পাথেয়” নামে বিভূষিত করা হয়। কারণ কেউ তার বাড়িতে এলে বা তার সাথে সফর করলে কোন পাথেয় সংগ্রহ করত না। আর তার স্বামী আবদুল্লাহ ইবনে আবদুল আসাদ (রাধিঃ)। প্রথম ইসলাম গ্রহণকারী দশজনের একজন ছিলেন। তীর পূর্বে হযরত আবু বকর রোযিঃ) ও হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেনি। তাঁর নাম হিন্দ। তাঁর উপনাম উম্মে সালামা । উপনামেই তিনি বেশী প্রসিদ্ধি লাভ করেছেন। সস সং উম্মে সালামা তীর স্বামীর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই তিনিও ইসলাম গ্রহণে অগ্রগামিনী মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন। উম্মে সালামা ও তীর স্বামীর ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কুরাইশ গোত্রের লোকেরা ক্ষেপে উঠল। ক্রোধে ক্রোধে অধীর হয়ে উঠল। তারা তাদের নির্মম নির্যাতন করতে লাগল, যা কঠিন শিলাকে কাঁপিয়ে তুলে। কিন্তু তবুও তারা দুর্বল হলেন না। ভেঙ্গে পড়লেন না। কম্পমান হলেন না। কিন্ত তাদের উপর অত্যাচার যখন কঠিন থেকে কঠিন রূপ ধারণ করল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবসায় হিজরতের অনুমতি প্রদান করলেন, তখন তারা ছিলেন মুহাজিরদের সর্বাগ্রে।
— صفحة ٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.