৬০ আলোর কাফেলা পিচ্ছিল দুর্গে আশ্রয় নিল। মুসলিম বাহিনী তাদের অবরোধ করল। ফেলল। তখন পারস্য সৈন্যরা কিল্লার প্রাচীরের উপর থেকে আচমকা লোহার শিকলে বাধা উত্তপ্ত লাল টকটকে আংটা ফেলত। মুসলমানদের গায়ে তা বিধে শরীরের সাথে লেগে যেত। তখন তারা তা টেনে তুলতে তুলতেই হয়তো আক্রান্ত ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়ত, না হয় মৃত্যুর দুয়ারে পৌছে যেত। তার একটি আংটা বারা ইবনে মালেক রোযিঃ)এর ভাই আনাস ইবনে মালেক (াযিঃ)এর গায়ে বিধে গেল। বারা রোযিঃ) তা দেখেই কিল্লার দেয়ালে ঝাঁপ দিলেন এবং যে শিকলটি তার ভাইকে তুলে নিচ্ছিল তা ধরে ফেললেন। তারপর ভাইয়ের শরীর থেকে আংটাটি বের করতে চেষ্টা করতে লাগলেন। ফলে তার হাত পুড়ে ধৌয়া উঠতে লাগল। কিন্তু সে দিকে তার বিন্দুমাত্র ভ্রাক্ষেপ নেই। তিনি যখন তার ভাইকে মুক্ত করে নিয়ে মাটিতে নেমে এলেন তখন তার হাতে গোশতের কিছুই ছিল না। সব পুড়ে ছাই হয়ে গেছে। এ যুদ্ধে বারা ইবনে মালেক আনসারী রোধিঃ) আল্লাহর নিকট শাহাদাতের প্রার্থনা করলেন। আল্লাহ তার দু'আ কবুল করলেন এবং এ যুদ্ধেই শাহাদাতের অমীয় সুধা পান করে চির পরিত্প্ত হয়ে গেলেন। সস সং আল্লাহ জান্নাতে বারা ইবনে মালেক রোধিঃ)এর চেহারাকে সজীব সুন্দর করুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তাঁর চোখকে শীতল করুন। আল্লাহ তাঁর ব্যাপারে সন্তষ্ট আর তিনিও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট।
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।