Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ আলোর কাফেলা খালিদ ইবনে অলীদ (রাযিঃ) যুদ্ধের ভয়াবহতা ও তীব্রতা দেখে বারা ইবনে মালেক (রাযিঃ)এর দিকে ফিরে বললেন, হে আনসার যুবক ! এ তাদের দিকে যাও। তখন বারা ইবনে মালেক (রোযিঃ) তার গোত্রের লোকদের দিকে ফিরে বললেন__ “হে আনসারগণ ! সাবধান! ! তোমাদের কেউ যেন মদীনায় ফিরে যাওয়ার চিত্তা না করে, তাহলে আজকের পর তোমাদের কোন মদীনা থাকবে না।, নিঃসন্দেহে সামনে এক আল্লাহ রয়েছেন তারপর জান্নাত। এরপর তিনি মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন। আর তার সাথে তার গোত্রের লোকেরাও ঝাঁপিয়ে পড়ল। তারা ব্যুহ ভেদ করতে লাগলেন আর আল্লাহর শক্রদের গর্দানে তরবারীকে কাজে লাগাতে লাগলেন। ফলে মুসায়লামা ও তার সহযোদ্ধাদের অবস্থান শিথিল হয়ে গেল। তারা পাশ্ববর্তী এক বাগিচায় আশ্রয় নিল। সেদিনের মৃতের সংখ্যা অত্যাধিক হওয়ার কারণে ইতিহাসে তা মৃত্যু-বাগিচা নামে খ্যাত। +++: এই মৃত্যু-বাগিচাটি ছিল সুবিস্তৃত, সুউচ্চ প্রাচীরে বেষ্ঠিত। মুসায়লামা ও তার হাজার হাজার যোদ্ধা বাগিচার ফটক বন্ধ করে দিল। সুউচ্চ দেয়ালের কারণে তারা তাকে দুর্গরূপে ব্যবহার করল এবং মুসলমানদের উপর তারা তীর বর্ষণ করতে লাগল। মুসলমানদের উপর বৃষ্টির ন্যায় তীর বর্ধিত হতে লাগল। ঠিক তখন দুঃসাহসী বীর যোদ্ধা বারা ইবনে মালেক রোযিঃ) বীরদর্পে এগিয়ে এলেন এবং বললেন__ “হে আমার গোত্রের লোকেরা! আমাকে একটি ঢালের উপর রেখে নিক্ষেপ কর। হয় আমি শহীদ হব, না হয় আমি তোমাদের জন্য দরজা খুলে দিব। সস সং

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।