Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৫৭ নিহত হওয়ার প্রতিও কোন ভ্রাক্ষেপ করল না। আর মুসলমানগণ এমন অলৌকিক বীরত্ব ও দুঃসাহসিকতা দেখাল যে, যদি তা সবিস্তারে লিবিপদ্ধ করা হত, তাহলে তা লোমহর্ষক রণকাব্যে পরিণত হত। এই তো আনসারদের পতাকাবাহী সাবেত ইবনে কাইস। সুগন্ধি ব্যবহার করে কাফন পরিধান করল ও নিজের জন্য একটি কবর খুঁড়ে তাতে নেমে পড়ল। স্বগোত্রীয় বিজয়ী পতাকা তুলে স্থির ও অবিচল রইল এবং যুদ্ধ করতে করতে সেখানেই শাহাদাতের অমীয় সুধা পান করে লুটিয়ে পড়লেন। এই তো উমর ইবনে খাত্তাব (রাধিঃ)এর ভাই যায়েদ ইবনে খাত্তাব। মুসলমানদের মাঝে দীড়িয়ে চিৎকার করছে_ “হে মুজাহিদ ভাইয়েরা ! দাঁতে দাঁত কামড়ে স্থির থাক। শক্রদের খতম করতে থাক। পায়ে পায়ে সামনে এগিয়ে যাও। হে ভাইয়েরা ! আল্লাহর কসম! এ কথার পর আর কোন কথা বলব না। হয় মুসায়লামা পরাজিত হবে, অন্যথায় আল্লাহর সান্নিধ্যে গিয়ে মিলিত হব।, তারপর তিনি শক্র সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর এ তো আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেম। মুহাজির সাহাবীদের পতাকা বহন করছে। ফলে গোত্রের লোকেরা ভয় পেল, হয় তো সে দুর্বল হয়ে পড়বে, অটল অবিচল থাকতে পারবে না। তাই তারা তাঁকে বলল-_ “আমরা আশংকা করছি, আপনার দিক থেকেই আমরা আক্রান্ত হব।, তিনি বললেন, যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও তাহলে তো আমি নিকৃষ্ট কুরআন ধারণকারী হব। তারপর তিনি আল্লাহর শকত্রদের উপর বীরবিক্রমে ঝাপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। কিন্ত এদের সকলের বীরত্ব ও দুঃসাহসিকতা বারা ইবনে মালেক (রাযিঃ)এর বীরত্ব ও দুঃসাহসিকতার সামনে নিম্প্রভ হয়ে যায়।

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।