আলোর কাক্ফেলা ৫৫ মদীনা, তায়েফ ও এদিক সেদিকের ছিটেফৌোটা কিছু লোক যাদের হৃদয়কে আল্লাহ ঈমানের উপর দৃঢ় রেখেছিলেন, এদের ছাড়া আর কেউ ইসলামে অবিচল রইল না। সং সস অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক এই ফেতনার মুকাবিলায় হযরত আবু বকর সিদ্দীক রোযিঃ) নিশ্চল পর্বতম্বালার ন্যায় অবিচল রইলেন এবং মুহাজির ও আনসারদের সমনৃয়ে এগাপ্পোটি মুজাহিদ বাহিনী তৈরী করলেন এবং এ বাহিনীর নেতৃত্ব দেয়ার জন্য এগারোজন সেনাপতি নিয়োগ করলেন। তারপর তাদের আরব উপদ্বীপের দিকে দিকে পাঠিয়ে দিলেন। তারা ধর্মত্যাগীদের হিদায়াত ও সম্ষ্যের পথে নিয়ে আসবে এবং তরবারী প্রয়োগ করে হলেও পহচ্যুতদের পথে নিয়ে আসবে। সংখ্যার আধিক্যে আর শক্তির প্রচণ্ডতায় এই ধর্মত্যাগীদের শীর্ষে ছিল মুসায়লামাতুল কাজ্জাবের অনুসারী বনু হানীফা গোজ্রের লোকেরা। মুসায়লামার নেতৃত্বে তার অনুসারী দুর্ধর্ঘ চল্লিশ হাজার অসম বীরযোদ্ধা এসে সমবেত হল। তাদের অধিকাংশ গোত্রীয় প্রীতির টানে মুপায়লামার পতাকাতলে সমবেত হল। তার প্রতি ঈমান আনল না। তাই তাদের কেউ কেউ বলেও ফেলল-_ আমি সাক্ষ্য দেই যে, মুসায়লামা মিথ্যাবাদী আর মুহাম্মদ সত্যবাদী তবে রবীয়া গোত্রের মিথ্যাবাদী কুরাইশের সত্যবাদীর চেয়ে আমাদের নিকট অধিক প্রিয়। সং সং ইকরামা ইবনে আবু জাহেলের নেতৃত্বে মুসলমানদের যে প্রথম বাহিনীটি গিয়েছিল মুসায়লামা তাকে পরাজিত করল এবং পিছিয়ে আসতে বাধ্য করল।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।