৫৪ আলোর কাফেলা হযরত বারা ইবনে মালেক আনসারী রোযিঃ) উচ্কুখুষ্কু অপরিপাটি তাঁর চুল। ধুলো-মলিন তাঁর দেহ। একেবারে শীর্ণ তাঁর কায়া। দর্শকের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বে তার উপর পড়লেও তৎক্ষণাৎ তা ফিরে আসে। এতদসত্বেও তিনি রণাঙ্গনে অগণিত যোদ্ধাকে বীরবিক্রমে হত্যা করা ছাড়াও মল্পযুদ্ধে একাকী একশ" বীর যোদ্ধাকে অবলীলাক্রমে হত্যা করেছিলেন। তিনি হলেন অকুতোভয় অগ্রগামী বীরযোদ্ধা, যার সম্পর্কে হযরত উমর ফারুক (রাযিঃ) প্রাদেশিক গভর্নরদের নিকট লিখেছেন, সাবধান ! তাঁকে কোন মুসলিম বাহিনীর সেনাপতি বানাবে না। তাহলে ভয় হয়, সে নির্দিধায় সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে গোটা বাহিনীকে ধ্বংসের মুখে ঢেলে দিবে। তিনি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম আনাস ইবনে মালেক (রাযিঃ)এর ভাই ধারা ইবনে মালেক আনসারী (রোযিঃ)। আমি যদি বারা ইবনে মালেক (রাযিঃ)এর অসম বীরত্ব ও দুঃসাহসিকতার কাহিনীগুলো বর্ণনা করতে থাকি, তাহলে আলোচনা দীর্ঘ হবে। স্থান সংকীর্ণ হবে। তাই তার রোমাঞ্চকর ঘটনাবহুল জীবনী থেকে একটি মাত্র বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করব। আর তাই তোমাকে অন্যান্য ঘটনার সংবাদ দিবে। সং ++ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও মহান আল্লাহর সাথে মিলনের পরপরই এ ঘটনা শুরু হয়। যখন আরবের কবীলারা দলে দলে আল্লাহর দ্বীন থেকে বেরিয়ে যেতে লাগল যেমন তারা দলে দলে প্রবেশ করেছিল। পরিস্থিতি এমন গুরুতর হল যে, মক্কা,
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।