৫২ আলোর কাফেলা এদিকে উমাইর ইবনে ওহাব রোধিঃ) ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করে, যথাসাধ্য আল্লাহর কালাম মুখস্থ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! জীবনে একটি সময় কেটে গেছে যখন আমি দিনরাত আল্লাহর নূরকে নির্বাপিত করতে ব্যস্ত থাকতাম, মুসলমানদের নির্বিচারে কষ্ট দিতাম, নির্যাতন করতাম। আমি এখন মনেপ্রাণে চাই, আপনি আমাকে অনুমতি দিলে আমি মক্কায় ফিরে যাব। কুরাইশদের আল্লাহ ও তার রাসূলের দিকে আহবান যদি তারা আমার থেকে বিমুখ হয়, তাহলে আমি তাদেরকে তাদের ধর্মের কারণে নির্যাতন নিপীড়ন করব যেমন সাহাবীদের নির্যাতন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি সোজা মক্কায় চলে এলেন এবং সফওয়ান ইবনে উমাইয়ার নিকট গিয়ে বললেন__ হে সফওয়ান! তৃূমি মক্কার এক স্বনামধন্য সর্দার। কুরাইশের বুদ্ধিমানদের অন্যতম। তুমি কি মনে কর, তোমরা যে পাথরের পৃজা করছো এবং তার সন্তুষ্টির জন্য পশু বধ করছো তা বুদ্ধির বিচারে ধর্ম হতে পারে? !! আর আমি তো সাক্ষ্য দেই, লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল । সং সং নও তারপর উমাইর ইবনে ওহাব (রাযিঃ) মক্কায় লোকদেরকে আল্লাহর দিকে আহবান করতে লাগলেন। ফলে তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করল। আল্লাহ উমাইর ইবনে ওহাব (রাযিঃ)কে প্রভূত প্রতিদানে ভূষিত করুন এবং তার কবরকে নূরে নূরান্বিত করুন।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।