Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৫১ উম্মাইর ইবনে ওহাবের ইসলাম গ্রহণের কারণে মুসলমানরা অত্যন্ত আনন্দিত হল। এমনকি হযরত উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আনন্দের আতিশয্যে বলে ফেললেন, উমাইর যখন রাসূলের নিকট এল তখন তার চেয়ে একটি শুকরও আমার নিকট অধিক প্রিয় ছিল। আর সে এখন সং সং সং উমাইর যখন ইসলামী শিক্ষায় নিজেকে পৃতপবিত্র করছিল, কুরআনের আলোকে হৃদয়কে টইটম্বুর করছিল, আর মক্কা ও মক্কাবাসীদের কথা ভূলে জীবনের সবচেয়ে আনন্দঘন ও মূল্যবান সময় কাটাচ্ছিল ঠিক তখন সফওয়ান ইবনে উমাইয়া নিজেকে বহু অলীক বর্ণিল আশায় প্রবোধ দিচ্ছিল। কুরাইশের সম্ভা মজলিসে ঘুরে ঘুরে বলছিল__ “সত্বর এক মহা সুসংবাদ শুনতে পাবে, যা তোমাদের বদরের নির্মম বেদনার কথা ভুলিয়ে দিবে।, সং সস সফওয়ান ইবনে উমাইয়ার প্রতীক্ষা যখন ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল এবং হৃদয় ক্রমেই অস্থির ও বেচাইন হয়ে পড়তে লাগল তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না। কাফেলার লোকদের ওহাব ইবনে উমাইরের কথা জিজ্ঞেস করতে লাগল। কিন্ত কারো নিকট সন্তোষজনক উত্তর পেত না। অবশেষে একদিন এক অশ্বারোহী এসে বলল, উমাইর ইসলাম গ্রহণ করেছে। €বাদটি বের ন্যায় তার মর্মমূলে আঘাত হানল। কারণ সে বিশ্বাস করত, পৃথিবীর সবাই ইসলাম গ্রহণ করলেও উমাইর কিছুতেই তা গ্রহণ করবে না।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।