Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৫০ আলোর কাফেলা উমাইর বলল, শুধু এজন্যই এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি আর সফওয়ান ইবনে উমাইয়া কালো পাথরের অদূরে বসে কুরাইশের নিহত ব্যক্তিদের আলোচনায় লিপ্ত ছিলে। তারপর তুমি বলেছিলে, হায়! যদি আমার খণের বোঝা আর পরিজনের প্রতিপালনের দায়িত্ব না থাকত, তাহলে আমি গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। তখন সফওয়ান ইবনে উমাইয়া আমাকে হত্যার শর্তে তোমার খণের ও পরিবার পরিজনদের প্রতিপালনের দায়িত্ব নিয়েছে। শোন, আল্লাহ তোমার ও আমার মাঝে অন্তরায় সৃষ্টিকারী । উমাইর ক্ষণকাল হতবাক ও কিংকর্তব্য বিমুট হয়ে রইল। তারপর বলল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আল্লাহর রাসূল। এরপর উমাইব বলতে লাগল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের নিকট উধর্বলোকের যে সংবাদ, যে ওহী নিয়ে আসতেন আমরা তা মিথ্যা বলতাম। কিন্তু সফওয়ানের সাথে আমার এ ষড়যন্ত্রের কথা সে আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। আপনাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং সকল প্রশংসা এ আল্লাহর, যিনি আমাকে ইসলামের হিদায়াত দানের জন্য আপনার নিকট টেনে এনেছেন। তারপর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ (উপাস্য) নেই। মুহাম্মদ আল্লাহর রাসূল। তিনি তখন মুসলমান হয়ে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের ভাইকে দ্বীনের জ্ঞান শিক্ষা দাও। তাকে কুরআন শিক্ষা দা আর তার ছেলেকে মুক্ত করে দাও। সং সং সং

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।