আলোর কাফেলা ৪৯ কোন দূরভিসন্ধির জন্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার নিকট নিয়ে এস। হযরত উমর (োযিঃ) উমাইর ইবনে ওহাবের নিকট ছুটে গেলেন। তার কলার চেপে তরবারীর বেল্ট দিয়ে গর্দান পেঁচিয়ে ধরলেন। তারপর টেনে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থা দেখে উমর (রাযিঃ)কে বললেন, হে উমর ! তাকে ছেড়ে দাও। তারপর বললেন, তুমি তার থেকে সরে দীড়াও | উমর (রাধিঃ) সরে দীড়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর ইবনে ওহাবের দিকে ফিরে তাকালেন ও বললেন-__ হে উমাইর ! এগিয়ে এস। উমাইর এগিয়ে এসে বলল, সুপ্রভাত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর ! আল্লাহ আমাদেরকে এর চেয়ে সুন্দর একটি শুভেচ্ছা বিনিময় পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তা হল সালাম দেয়া। এটা জান্নাতীদের শুভেচ্ছা বিনিময় পদ্ধতি । উমাইর বলল, আপনি আমাদের শুভেচ্ছা বিনিময় পদ্ধতি সম্পর্কে অজ্ঞ নন। আর আপনার পদ্ধতি তো একেবারে অভিনব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর, তুমি কেন এলে? উমাইর বলল, আপনাদের হাতে বন্দী আমার ছেলের মুক্তির প্রত্যাশায় এসেছি। সুতরাং সে ব্যাপারে আমার সাথে সদাচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কীধে ঝুলানো তরবারীটির কী প্রয়োজন? উমাইর বলল, তরবারী ধ্বংস হোক। বদঘ্ধের দিন কি তা আমাদের কোন উপকার করতে পেরেছে? !! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমাইর! সত্য বল, কেন তুমি এসেছো? -€&
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।