৪৮ আলোর কাফেলা উমাইর ইবনে ওহাব তার তরবারীকে শান দিয়ে তকতকে ঝকঝকে করল। তারপর তাতে মারাত্মক বিষ মেখে খাপে পুরে নিল। এরপর ঘোড়া প্রস্তত করে তার পিঠে চড়ে বসল এবং মদীনার দিকে রওনা হয়ে গেল। তার হৃদয় তখন বিদ্বেষে ভরপুর। তার মাথায় তখন ষড়যন্ত্র আর অনিষ্টের চিন্তা পরিপূর্ণ মদীনায় পৌছে উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে মসজিদে নববীর দিকে গেল। মসজিদের দরজার অদূরে পৌছে সে উটকে বসিয়ে তার পিঠ থেকে নেমে পড়ল। সস হযরত উমর ইবনে খাত্তাব (রাহি?) তখন কয়েকজন সাহাবীর সাথে মসজিদের দরজার নিকটে বসেছিলেন। তারা বদরের স্মৃতিচারণ করছিলেন। কুরাইশের বন্দী আর নিহতদের আলোচনা করছিলেন। লাঞ্ছনার বিষয়গুলোরও আলোচনা করছিলেন। হঠাৎ হযরত উমর ইবনে খাত্তাব (রাযিঃ)এর দৃষ্টি উমাইর ইবনে ওহাবের উপর নিপতিত হল। সে ঘোড়া থেকে নামছে এবং তরবারী ঝুলিয়ে মসজিদের দিকে যাচ্ছে। হযরত উমর ইবনে খাত্তাব রোযিঃ) দাঁড়িয়ে গেলেন এবং ভীতসন্ত্স্ত কঠে বললেন-__ এই তো কুকুর আল্লাহর শত্রু উমাইর ইবনে ওহাব। আল্লাহ্র কসম! নিশ্যয় কোন দূরভিসন্ধি নিয়ে এসেছে। মক্কায় সে মুশরিকদের আমাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলত। বদরের পূর্ব পর্যস্ত সে তাদের গুপ্তচর ছিল। তারপর সঙ্গীদের বললেন, যাও, দ্রুত রাসূলের নিকট যাও। তাঁকে ঘিরে রাখ। সতর্ক থেকো, এই খবীস কুচক্রী যেন গাদ্দারী করতে না পারে। তারপর হযরত উমর (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই তো আল্লাহ্র শক্র উমাইর ইবনে ওহাব। তরবারী ঝুলিয়ে এসেছে। নিশ্চয়
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।