আলোর কাফেলা ৪৭ অবশ্যই আমি মুহাম্মদের নিকট ছুটে যেতাম ও তাকে হত্যা করতাম। তার কর্মকাণ্ড তছনছ করে দিতাম। তার দৌরাত্যু স্তবূু করে দিতাম। তারপর ফিস্ ফিস্ করে বলল, আমার ছেলে ওহাব তাদের নিকট বন্দী সুতরাং এখন আমি মদীনায় গেলে কেউ আমার ব্যাপারে কোন সন্দেহ করবে না। ১০১৪০ সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে ওহাবের কথাটি লুফে নিল। এ সুযোগটি ছেড়ে দিতে ইচ্ছে করল না। তাই তার দিকে মিটিমিটি তাকিয়ে বলল, শোন উমাইর! তোমার সমস্ত খণের বোঝা, তা যতোই হোক আমার জিম্মায়। আর তোমার পরিজনের ব্যাপারে কোন চিস্তা করো না। আমি তাদেরকে আমার পরিজনের সাথে মিলিয়ে নিব। যতদিন পর্যস্ত আমি বেচে থাকব নিষ্ঠার সাথে আমি তা পালন করব। আর তৃমি তো জানই, আমার অঢেল সম্পদ রয়েছে। ফলে তারা স্বচ্ছন্দে সানন্দে জীবন যাপন করতে পারবে। তখন উমাইর বলল, আচ্ছা, তাহলে আমাদের এ কথা গোপন রাখবে। এ সম্পর্কে কাউকে কিছু বলবে না। সফওয়ান বলল, ঠিক আছে, আমি কাউকে বলব না। সস সং উমাইর মসজিদে হারাম থেকে ফিরে এল। মুহাম্মদের প্রতি বিদ্বেষ আর হিংসার আগুন হৃদয়ে তার সারাক্ষণ দাউ দাউ করে জ্বলছে। সে তার মনের সংকল্প বাস্তবায়নের জন্য পাথেয় সংগ্রহ করতে লাগল। তার কোন ভয় নেই। তার এ সফরের কারণে কেউ তাকে সন্দেহও কররে না। কারণ, এখন কুরাইশের বন্দীদের পরিজনেরা বন্দীদের মুক্তির ব্যাপারে প্রায়ই মদীনায় আসা যাওয়া করছে। সং সং সং
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।