৪৬ আলোর কাফেলা হযরত উমাইর ইবনে ওহাব জুমাহী রোযিঃ) বদরের রণক্ষেত্র থেকে উমাইর ইবনে ওহাব প্রাণ নিয়ে ফিরে এল। কিন্তু সে তার ছেলে ওহাবকে মুসলমানদের হাতে বন্দী রেখেই চলে এল। উমাইরের দারুণ ভয়, হয়তো মুসলমানরা তার ছেলেকে পিতার অপরাধের কারণে শাস্তি দিবে। নির্মম নির্যাতন করবে। কারণ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। সাহাবীদের নির্মম নির্যাতন করত। একদা সকালে উমাইর মসজিদে হারামে গেল। কাবার তওয়াফ করবে এবং কাবার প্রতিমাগ্ডলো থেকে শুভাশীষ নিবে। মসজিদে এসে দেখল, সাফওয়ান ইবনে উমাইয়া কাবা চত্বরে কালো পাথরের অদূরে বসে আছে। উমাইর তার দিকেই এগিয়ে গেল। বলল, সুপ্রভাত, হে কুরাইশ সর্দার ! সাফওয়ান বলল, সুপ্রভাত, হে আবু ওহাব! বস্, কথা বলে কিছু সময় কাটাই। উমাইর সফওয়ান ইবনে উমাইয়ার সামনে গিয়ে বসল। তারা দু'জন বদর যুদ্ধ ও তার চরম বিপর্যয়ের আলোচনা করতে লাগল এবং যারা মুহাম্মদ ও তার সঙ্গীদের হাতে বন্দী হয়েছে তাদের সংখ্যা গণনা করতে লাগল। তারা কুরাইশের এসব সর্দারদের হারিয়ে ব্যথিত, মুসলমানদের তরবারী যাদের হত্যা করেছে আর কালীব-কূপ যাদেরকে তার গভীরে আচ্ছাদিত করে ফেলেছে। সফওয়ান ইবনে উমাইয়া এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আহ্__-এসব নেতা আর সর্দারদের মৃত্যুর পর বেচে থাকার আর কোন অর্থ হয় না। উমাইর বলল, আল্লাহর কসম ! আপনি সত্য কথাই বললেন। তার পর কিছুক্ষণ নিরব থাকল এবং বলল, কাবার রবের কসম! যদি খণের বোঝা না থাকত, যা আমি পরিশোধ করতে পারছি না আর যদি আমার অবর্তমানে পরিজন নিঃশেষ হওয়ার আশংকা না থাকত, তাহলে
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।