8৪ আলোর কাফেলা তখন সম্রাট বলল, তুমি কি আমার ললাটে একটি চুমু খেতে পারবে। তাহলে আমি তোমাকে মুক্তি দিব। আবদুল্লাহ ইবনে হুযাফা (রোযিঃ) বললেন, পারব, তবে আমার সাথে মুসলমান সকল বন্দীদেরও মুক্তি দিতে হবে। সম্রাট বলল, হা, তাহলে সকল বন্দীদেরও মুক্তি দিয়ে দিব। আবদুল্লাহ ইবনে হুযাফা (োযিঃ) বলেন, আমি তখন মনে মনে ভাবলাম, আল্লাহর এক শক্রর ললাটে চুমু খাব আর সে সকল মুসলিম বন্দীদের মুক্তি দিয়ে দিবে। এতে তো ক্ষতির কিছু নেই। তারপর তিনি অগ্রসর হলেন এবং তার ললাটে চুমু খেলেন। এরপর সম্রাট সকল মুসলিম বন্দীদের সমবেত করার নির্দেশ দিল এবং তাদেরকে তার হাতে অর্পণ করার নির্দেশ দিল। অতঃপর তাদেরকে আবদুল্লাহ ইবনে হুযাফা (রাধিঃ)এর হাতে তুলে দেয়া হল। সং সং সং আবদুল্লাহ ইবনে হুযাফা রোযিঃ) হযরত উমর ইবনে খাত্তাব (রাধিঃ)এর নিকট ফিরে এলেন এবং তাকে সবকিছু খুলে বললেন। হযরত উমর রোধিঃ) এতে অত্যন্ত আনন্দিত হলেন। তারপর বন্দী মুসলমানদের দেখে বললেন, প্রত্যেক মুসলমানের উচিত আবদুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাওয়া। আর আমিই তা প্রথমে শুরু করছি। তারপর তিনি দীড়ালেন ও তার ললাটে চুমু খেলেন।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।