আলোর কাফেলা ৪৩ অতঃপর সম্রাটের নির্দেশে তাঁকে শুলে চড়ানো হল। সম্রাট তখন আশে পাশে তীর নিক্ষেপ করে। আর সম্রাট তখন তীঁকে খৃষ্টান ধর্মাবলম্বনের চেষ্টা করতে লাগল। কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। আর নিজে তাকে ধর্মীন্তরের প্রস্তাব দিতে লাগল। কিন্ত এতে কোন ফলোদয় হল না। তখন সম্রাট তাঁকে মুক্ত করে শৃলীকাম্ঠ থেকে নামিয়ে আনল। এবং একটি বড় পাতিলে তেল ঢেলে তা আগুনে বসিয়ে দিল। তেল টগবগ করে ফুটতে থাকলে দু'জন মুসলমান বন্দীকে ডেকে আনল । তাদের একজনকে ফুটন্ত তেলের পাতিলে নিক্ষেপ করা হল। মুহূর্তে গোশত গলে গলে হাড় থেকে খসে গেল আর খালি হাড়গুলো দেখা যেতে লাগল। এরপর সম্রাট আবদুল্লাহ ইবনে হুযাফা (রাোধিঃ)এর দিকে ফিরে তাকে খৃষ্ট ধর্ম গ্রহণ করতে আহবান জানাল। আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ) পূর্বের চেয়ে আরো অধিক ঘৃণার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। নিরাশ হয়ে সম্রাট তাঁকে এ পাতিলে নিক্ষেপ করার নির্দেশ দিল। তাকে যখন নিয়ে যাওয়া হল তখন তার চোখ অশ্রসজল হয়ে উঠল। সম্রাট ভাবল, নিশ্চয় সে ভয় পেয়েছে তাই তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দিল। এবার যখন সম্রাট তাকে খ্ষ্টধর্ম গ্রহণ করার কথা বলল এবারও তিনি তা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। সম্রাট বলল, তোর ধ্বংস হোক। তাহলে তুই কাঁদলি কেন? আবদুল্লাহ ইবনে হুযাফা রোধিঃ) বললেন, আমার কান্নার কারণ হল, আমি মনে মনে নিজেকে উদ্দেশ্য করে) বললাম, তোমাকে এখন এই পাতিলে নিক্ষেপ করা হবে। তারপর তুমি নিঃশেষ হয়ে যাবে। অথচ আমি তামান্না করতাম, যদি আমার এই শরীরের পশমের সমপরিমাণ প্রাণ হত, আর একের পর এক সবগুলো প্রাণ আল্লাহর রাস্তায় এই পাতিলে নিক্ষেপ করা হত !! হায় তা কি সম্ভব হবে! !
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।