৪২ আলোর কাফেলা না করে অবশ্যই আমার দরবারে পাঠিয়ে দিবে। আল্লাহর লীলা বুঝা দায়। এ যুদ্ধে খোদ আবদুল্লাহ ইবনে হুযাফা রোধিঃ) বন্দী হলেন। তারপর তাকে শৃঙ্খলিত অবস্থায় সম্রাটের নিকট নিয়ে গেল। বলল, ইনি মুহাম্মদের প্রথম সারির সাহাবী। আমাদের হাতে বন্দী হয়েছে। তাই তাকে আপনার নিকট নিয়ে এলাম। সং সং রোম সম্রাট দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে আবদুল্লাহ ইবনে হুযাফা (রািঃ)এর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি তোমার নিকট একটি প্রস্তাব পেশ করছি। আবদুল্লাহ ইবনে হুযাফা (রাধিঃ) বললেন, কি প্রস্তাব? সম্রাট বলল, তুমি যদি খৃষ্টান হও, তাহলে তোমাকে মুক্তি দিব এবং তোমাকে সম্মানজনক অবস্থায় থাকার ব্যবস্থা করব। বন্দী হুযাফা রোযিঃ) ঘৃণা ও দৃঢ়তার সাথে বললেন, সে তো বহু দূরের কথা। তোমার এই প্রস্তাব গ্রহণ করার চেয়ে হাজার বার মৃত্যুবরণ করা আমার জন্য অনেক শ্রেয়। সম্রাট বলল, তোমাকে বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। তুমি যদি আমার এ প্রস্তাবে রাজী হও, তাহলে আমি তোমাকে আমার সাম্রাজ্যের অংশীদার বানাব এবং আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। শৃঙ্খলিত বন্দী আবদুল্লাহ ইবনে হুযাফা (রাধিঃ)এর চেহারায় তখন মৃদু হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন_ আল্লাহর কসম! যদি তৃমি তোমার গোটা সাম্রাজ্য এবং আরবরা যেসব দেশকে পদানত করছে তাও আমাকে এ শর্তে দিয়ে দাও যে, এক পলকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করব, তবুও আমি তা করব না। সম্রাট বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। আবদুল্লাহ ইবনে হুযাফা (রািঃ) বললেন, তোমার যা খুশী তাই কর।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।