আলোর কাফেলা ৪১ উপস্থিত হল এবং বাযানকে সব সংবাদ দিল। বাযান বলল, মুহাম্মদ যা বলেছে তা যদি সত্য হয় তবে সে নবী। আর যদি তানাহয় তবে তার ব্যাপারে ভিন্ন মত পোষণ করব। এর কিছুদিন পরই বাযানের নিকট শিরাওয়াইহি এর পত্র এল। পত্রে সে লিখেছে__ সারকথা হল, আমি কিসরাকে হত্যা করেছি। জাতীয় স্বার্থের প্রতিশোধ নিতেই তাকে হত্যা করতে বাধ্য হয়েছি। সে নির্বিবাদে আর তাদের ধনসম্পদ ছিনিয়ে নিত। সুতরাং আমার চিঠি পৌছার পরপরই সবার থেকে আমার অনুগত্যের অঙ্গীকার নিবে। শিরাওয়াইহি এর পত্র পাঠ শেষ করেই বাযান তা ছুড়ে ফেলে দিল এবং ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করল। আর ইয়ামেনে যেসব পারসিক লোকেরা ছিল তারাও তার সাথে মুসলমান হয়ে গেল। ০৪ ইতিহাসের মুক্তকঠে পারস্য সম্রাট কিসরার সাথে আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ)-এর সাক্ষাতের কাহিনী বিবৃত হল। কিন্তু রোম সম্াট কাইসারের সাথে তীর সাক্ষাতের কাহিনীটি কী? হযরত উমর ইবনে খাত্তাব রোযিঃ)এর খিলাফতকালে তীর কাইসারের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তার সাথে এক চমৎকার ঘটনাও ঘটেছিল। হিজরী ১৯ সালের কথা। হযরত উমর ইবনে খাত্তাব (রাধিঃ) রোমের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি মুজাহিদ বাহিনী পাঠালেন। এ বাহিনীর একজন সাধারণ সৈনিক ছিলেন আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ)। রোম সম্রাট কাইসার দীর্ঘদিন যাবৎ মুসলিম বাহিনীর ঈমানের সত্যতা, বিলিয়ে দেয়ার বহু অবিশ্বাস্য কাহিনী শুনে আসছে। তাই এবার নির্দেশ দিল, কোন মুসলিম সৈন্য বন্দী হলে তাকে হত্যা
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।