৪8০ আলোর কাফেলা গ্রেফতারী পরোয়ানা পাঠিয়েছেন। তাই আমরা এসেছি, আমাদের সাথে আপনাকে তার নিকট যেতে হবে। যদি বিনা উচ্চবাচ্যে রওনা হয়ে যান তাহলে আমরা কিসরার নিকট আপনার হয়ে সুপারিশ করব যা আপনার খুব উপকারী হবে। আপনার শাস্তি রহিত করবে। আর যদি অস্বীকার করেন, তাহলে তো তার ক্ষমতা, প্রতাপ আর আপনাকে ও আপনার জ্ঞাতি গোষ্ঠিকে ধ্বংস করার শক্তির কথা আপনার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে মৃদু হাসলেন। তারপর তাদের বললেন, আজ তোমরা ফিরে যাও। কাল এসো। নিকট এসে বলল, আপনি কি সম্রাট কিসরার সাথে সাক্ষাতে যাওয়ার জন্য প্রস্তত হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের বললেন, আজকের পর তোমরা আর কিসরার সাক্ষাৎ পাবে না। আল্লাহ তার জীবন লীলা সাঙ্গ করে দিয়েছেন। অমুক মাসের অমুক রাতে তার ছেলে শিরাওয়াইহি তাকে পরাভূত করেছে। সৈন্য দু'জন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় স্থির দৃষ্টিতে তাকাল। তাদের চেহারায় বিস্ময় ভাব ফুটে উঠল। তারা বলল-_ - আপনি যা বলছেন তা কি একটু ভেবে দেখেছেন? ! আমরা কি তা বাযানকে লিখে জানাব? ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ, জানাও। তোমরা তাকে আরো বলবে, আমার এই ধর্ম শীঘ্রই কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা ছাড়িয়ে যাবে। যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আপনার রাজ্য আপনারই থাকবে । আপনাকে আপনার গোত্রের রাজা বানাব। ০০০০ সৈন্য দু'জন রাসূলের নিকট থেকে চলে গেল এবং বাযানের নিকট
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।