Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ৩৯ এদিকে পারস্য সমাট কিসরা ইয়ামেনের গভর্নর বাযানের নিকট এ মর্মে পত্র পাঠাল যে, হিজাযে আবির্ভূত এ লোকটির নিকট দু'জন শক্তিশালী সৈন্য পাঠিয়ে দাও। তাদের নির্দেশ দাও, তারা যেন তাকে গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসে। বাযান তখন তার শ্রেষ্ঠ সৈন্যদের দু'জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিল। সাথে একটি রাজচিঠিও দিয়ে দিল। তাতে নির্দেশ দিল যেন কাল বিলম্ব না করে সৈন্য দু'জনের সাথে সম্রাট কিসরার সাক্ষাতে চলে যান। সৈন্য দু'জনকে সে এ কথাও বলে দিল, তারা যেন নবুয়তের দাবীদার এ লোকটির আচার-আচরণ, কথা-বার্তা, চাল-চরিত্র ইত্যাদি সব কিছু জেনে এসে তাকে জানায়। ++ সঃ সৈন্য দু'জন ঘোড়ায় চেপে দ্রুত ছুটতে লাগল। ছুটতে ছুটতে তারা তায়েফে এসে পৌছল। তারা সেখানে কুরাইশের একটি ব্যবসায়ী কাফেলা পেল। মুহাম্মদ সম্পর্কে তারা তাদের জিজ্ঞেস করলে তারা বলল, সে ফিরে গেল। তারা কুরাইশদের স্বাগত জানিয়ে বলতে লাগল-__ তোমরা চোখ শীতল কর। তোমাদের আর কোন চিন্তা-ভাবনার দরকার নেই। এবার কিসরা তার পিছু নিয়েছে। আর কিসরাই তাকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। বস সৈন্য দু'জন মদীনার দিকে রওনা হয়ে গেল। মদীনায় পৌছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তারা তাঁকে বাযানের পত্রটি দিল। এবং বলল-_

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।