৩৮ আলোর কাফেলা কিছুই না জেনে ছিড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। চিৎকার করে বলল, সে আমার দাসানুদাস হয়ে এমনিভাবে পত্র লিখল। তারপর আবদুল্লাহ ইবনে হুযাফা (রাধিঃ)কে বের করে দেয়ার নির্দেশ দিল এবং তাকে বের করে দেয়া হল। সং বং সং কিসসার দরবার থেকে আবদুল্লাহ ইবনে হ্যাফা (রাযিঃ) দুরুদুরু হৃদয়ে বেরিয়ে পড়লেন। তাঁর সাথে কী আচরণ করা হবে তা তিনি জানেন না। হত্যা করা হবে, না স্বাধীনভাবে ছেড়ে দেয়া হবে? কিন্তু মুহূর্তকাল পরই তিনি বলে উঠলেন__ আল্লাহর শপথ, রাসূলের পত্র পৌছে দেয়ার পর আমার যাই হোক আমি তার কোন পরোয়া করি না। এরপর ঘোড়ায় চড়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চললেন। কিসরার ক্রোধ প্রশমিত হলে আবদুল্লাহ ইবনে হুযাফা (রাধিঃ)কে দরবারে উপস্থিত করার নির্দেশ দিল। কিন্তু লাপাত্তা। তাঁকে আর খুঁজে পাওয়া গেল না। অনুসন্ধান করা হল। কিন্তু তার কোন চিহৃও পাওয়া গেল না। আরবের পথেও অনুসন্ধান করা হল। কিন্তু তিনি তার পূর্বেই পারস্যের সীমানা পেরিয়ে গেছেন। তাই তাকে আর পাওয়া গেল না। আবদুল্লাহ ইবনে হুযাফা (রোযিঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলেন এবং কিসরার চিঠি ছিড়ে টুকরো টুকরো করে ফেলার কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আল্লাহ যেন তার সাম্রাজ্যকেও ছিন্নভিন্ন ও টুকরো টুকরো করে দেন। ০০
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।