আলোর কাফেলা ৩৭ ব্রাসূলের পত্রের কথা জানালেন। পরদিন দরবার চলাকালে যখন সাম্রাজ্যের মহান ব্যক্তিরা উপস্থিত হল ঠিক তখন আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ)এর ডাক পড়ল। তিনি ফুটে উঠেছে তার গায়ে। একটা মোটা আলখেল্লা তার গায়ে আর একটা পাতলা চাদর। কিন্ত তার মনোবল আকাশ ছাড়িয়ে। আশা আকাংখা চক্রবাল পেরিয়ে। মুখমণ্ডলের রেখায় রেখায় ফুটে উঠেছে ইসলামের মর্যাদা আর ঈমানের অভূতপূর্ব আভা। আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিষ্ণ)কে সামনে অগ্রসর হতে দেখে পারস্য সম্রাট কিসরা তার এক রাজকর্মচারীকে ইঙ্গিত করল যেন সে পত্রটি গ্রহণ করে। কিন্ত আবদুল্লাহ ইবনে হুযাফা রোযিঃ) বললেন, না। তা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রটি আপনার হাতেই দিতে বলেছেন। সুতরাং আমি রাসূলের নির্দেশ অমান্য করতে পারব না। কিসরা বলল, তাকে আমার নিকট আসতে দাও। আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ) এগিয়ে গেলেন এবং স্বহস্তে তাকে পত্রটি প্রদান করলেন। কিসরা তখন আরবী ভাষায় জ্ঞাত এক হীরার লোককে ডেকে পাঠান এবং তাকে চিঠিটি পড়ে শোনানোর নির্দেশ দিল। লোকটি পড়তে শুরু কবল আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ হতে পারস্য সমাট কিসরার নিকট। যে হিদায়াত লাভ করবে তার উপর শাস্তি বর্ষিত হবে। পত্রের এতটুকু শুনেই কিসরা ক্রোধে ফেটে পড়ল। মুখমণ্ডল লালে লাল হয়ে গেল। ঘাড়ের শিরা উপশিরা ফুলে উঠল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখা নিজের নাম দিয়ে শুরু করেছেন।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।