৩৬ আলোর কাফেলা আহবান জানাবে আর আরবের নবীর অনুসরণের আহবান জানাবে, যারা নিকট অতীতে তাদেরই অনুসারী ছিল। নিশ্চয় এ যাত্রা অত্যন্ত ভয়াবহ, বিপদসন্কুল। গমনকারী পরলোকের অভিযাত্রী আর প্রত্যাগমনকারী যেন পুনঃ জন্মলাভকারী। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সমবেত করলেন। তারপর দীড়িয়ে সর্বপ্রথম আল্লাহর গুণকীর্তণ করলেন। বললেন, আমি তোমাদের কয়েকজনকে অনারব দেশের রাজা_ বাদশাহদের নিকট পাঠাতে চাই। বনী ইসরাঈল যেভাবে ঈসা (আ.)এর সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল তোমরা আমার সাথে তেমনিভাবে বিতর্কে লিপ্ত হয়ো না। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের যা নির্দেশ দিবেন আমরা তাই পালন করব। সুতরাং পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আমাদের নির্দিধায় প্রেরণ করুন। ১০০৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়জন সাহাবীকে নির্বাচন করলেন। তারা অনারব রাজা-বাদশাহদের নিকট ইসলামের দাওয়াতপত্র নিয়ে যাবে। তাদের একজন হলেন আবদুল্লাহ ইবনে হু্যাফা সাহমী (রাযিঃ)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পারস্য সম্রাট কিসরার নিকট পত্র নিয়ে যেতে নির্বাচন করলেন। ০০০০ আবদুল্লাহ ইবনে হুযাফা (রাযিঃ) তার বাহন প্রস্তত করলেন। স্ত্রি-পরিজনদের বিদায় জানালেন। তারপর বহু চড়াই-উতরাই পেরিয়ে গন্তব্যস্থলের দিকে ছুটে চললেন। তিনি একাকী । আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। অবশেষে তিনি পারস্য সাম্রাজ্যে গিয়ে পৌছলেন। সম্রাটের নিকট গমনের অনুমতি প্রার্থনা করলেন এবং সম্রাটের ঘনিষ্ঠ লোকদের
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।