আলোর কাফেলা ৩৫ হযরত আবদুল্লাহ ইবনে হুযাফা সাহমী রোধিঃ) আমাদের এ ঘটনার মধ্যমণি হলেন রাসূলের এক স্বাহাবী। নাম আবদুল্লাহ ইবনে হুযাফা সাহমী (রািঃ)। লাখো আরবের ন্যায় ইতিহাস তার প্রতিও কোন গুরুত্ব আরোপ না করে নির্দিধায় নির্বিঘ্রে আপন গতিতে চলে যেতে পারত অজানা উদ্দেশ্যে। কিন্ত ইসলাম তা করতে দেয়নি। আরবে অখ্যাত অজানা পল্লী থেকে তৃলে এনে ইতিহাসের রাজপথে তাঁকে আপন মহিমায় প্রতিষ্ঠিত করেছে। মক্কার গলিগুপচি থেকে বের করে বিশ্বের অপরাজেয় দুই সাম্রাজ্যের রোম ও পারস্যের সম্রাটদ্বয়ের সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ করে দিয়েছে। ফলে যুগের পর যুগ ধরে কাল তীকে আপন স্মৃতিতে ধরে রেখেছে আর ইতিহাস তার কাহিনীকে বিচিত্র বর্ণে বর্ণনা করে চলছে। গং সস ইতিহাস পারস্য সম্রাট কিসরার সাথে তার সাক্ষাতের রোমাঞ্চকর কাহিনী শ্রোতার সামনে এভাবে তুলে ধরে। তখন ষষ্ঠ হিজরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারব রাজা-বাদশাদের নিকট পত্র লিখে ইসলামের দাওয়াত পৌছে দেওয়ার ইচ্ছে করলেন। এ গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্যক অবহিত ছিলেন। তারা দূত হিসাবে সুদূর অচিন দেশে যাবে। সে দেশের ভাষা তারা জানে না। রাজা-বাদশাহদের আচার-আচরণ, গতি-প্রকৃতির কিছু জানে না। তদুপরি তারা সেই অচিন দেশে গিয়ে রাজা-বাদশাহদেরকে স্বধর্ম ত্যাগ করার আহ্বান জানাবে । তাদের ইজ্জত সম্মান ও বাদশাহী ত্যাগের
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।