আলোর কাফেলা ৩৬ লেলিহান অন্নিশিখা মূর্তিটি গ্রাস করে নেয়ার সাথে সাথে দাউস গোত্র থেকে শিরকের অবশিষ্ট চিহ্ন মুছে গেল। গোত্রের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করল। সং ৮ %৫ তুফাইল ইবনে আমর রোধিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আর কোথাও যাননি। রাসূলের ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাসূলের সাথেই ছিলেন। হযরত আবূ বকর সিদ্দীক (রািঃ) খলীফা হলে তৃঁফাইল (রাযিঃ) নিজেকে, নিজের তরবারীকে এবং সন্তানকে তার আনুগত্যে সমর্পণ করলেন। ধর্মন্তরের মহা ফিতনার সময় যুদ্ধ শুরু হলে মুসাইলামাতৃল কায্যাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৃফাইল (রাযিঃ) ও তার ছেলে আমর মুসলিম বাহিনীর সাথে রওয়ানা হয়ে গেলেন। ইয়ামামার পথে যাত্রা কালে তিনি একটি স্বপ্ন দেখলেন। সাথীদের বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি তোমরা তার ব্যাখ্যা কর। সাথীরা বললেন, আপনি কি দেখেছেন? তিনি বললেন, আমি দেখলাম, আমার মাথা মুণ্ডানো হয়েছে। আমার মুখ থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেছে। একজন নারী আমাকে তার উদরে ধারণ করেছে আর আমার ছেলে আমর আমাকে দ্রুত তালাশ করছে। কিন্তু আমার ও তার মাঝে অন্তরায় সৃষ্টি হয়ে গেছে। সাথীরা বলল, আপনি ভালই দেখেছেন। তফাইল ইবনে আমর (রাধিঃ) বললেন, তবে হাঁ, আমি তার ব্যাখ্যা করেছি। আমার মাথা মুগ্ডানোর ব্যাখ্যা হল, আমার শির কেটে ফেলা হবে। আমার মুখ থেকে পাখি উড়ে যাওয়ার ব্যাখ্যা হল, আমার রাহ আমার দেহ ছেড়ে উড়ে যাবে। আর মহিলাটি আমাকে তার উদরে ধারণ করার অর্থ হল, আমার জন্য কবর খনন করা হবে এবং আমাকে দাফন করা হবে। সুতরাং নিশ্চয় আমি আশা, করি, আমি শাহাদাত বরণ করব।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।