৩০ আলোর কাফেলা আমার সাথে তখন আশিটি পরিবার। তারা সকলে ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে আনন্দিত ও বিমুগ্ধ হলেন এবং খায়বরের যুদ্ধলবু সম্পদ থেকে অন্যান্য মুসলমানদের ন্যায় আমাদেরও অংশ দিলেন। আমরা তখন বললাম, ইয়া রাসূলাল্লাহ! অনাগত দিবসের প্রতিটি যুদ্ধে আমাদেরকে মুসলিম বাহিনীর ডান পার্বে রাখবেন এবং আমাদের জন্য প্রতীক শব্দ 'মাবরুর' নির্ধাব্রণ করবেন। তুফাইল ইবনে আমর (রোধিঃ) বলেন, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকে গেলাম। ইতিমধ্যে মকা বিজয় হয়ে গেল। আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আমর ইবনে হাসামার মূর্তি যিল কাফাইলকে জ্বালিয়ে দেয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু ভালাইহি ওয়াসাল্লাম তাঁকে অনুমতি দিলে তিনি তার গোত্রের একদল যোদ্ধা নিয়ে সন্তর্পণে যাত্রা করলেন। মূর্তির নিকট পৌছে তা পুড়ে ফেলতে উদ্যত হলে তার চতুর্পার্রবে নারী-পুরুষ আর বালকেরা সমবেত হল। তারা অপেক্ষা করছে যদি তিনি মূর্তির কিছু করেন তাহলে আকাশ থেকে বজু আপতিত হবে বা অন্য কোন ক্ষতি হবে। কিন্তু তৃফাইল ইবনে আমের রোযিঃ) মূর্তিপূজারী জনতার সম্মুখেই তাতে আগুন লাগিয়ে দিলেন আর আনন্দের আতিশয্যে কবিতা আবৃতি করতে লাগলেন__ রা কি তে পপর পি ভি ৩৯ রে /এ৭||১ রা € প১:59৮/ পা পতিত নি ৬১ ১৬০ ০৮৫৪ ৩১১৩০ ১19 5 ১0 ৩০৫ 0 ওহে যিল কাফাইল ! আমি তো তোমার পূজারী নই। নিশ্চয় আমি তোমার হৃদয়ে অগ্নিশিখা পুরে দিলাম।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।