Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোর কাফেলা ২৯ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে তৃফাইল! তোমার গোত্রের লোকদের খবর কী? অন্ধকারে আচ্ছন্ন। পাপাচার আর অবাধ্যতা গোটা দাউস গোত্রের মাঝে ছড়িয়ে পড়েছে। আমার কথা শুনে রাসূলের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠল। তারপর তিনি উযু করলেন। নামায পড়লেন এবং আকাশের দিকে দু" হাত তুলে ধরলেন। আবু হুরায়রা রোযিঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ দু'আ করেন তাহলে তো আমার গোত্র ধ্বংস হয়ে যাবে। আমি আর স্থির থাকতে পারলাম না। অস্ফুট আওয়াজ বেরিয়ে এল কণ্ঠ চিরে। হায় হায় !! আমার গোত্রের কী হবে! ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছেন, হে আল্লাহ! হে আমাদের রব! দাঁউস গোত্রকে হিদায়াত দান কর। হে আল্লাহ! দাউস গোত্রকে হিদায়াত দান কর। হে আল্লাহ ! দাউস গোত্রকে হিদায়াত দান কর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃফাইল (রাযিঃ)-এর দিকে তাকিয়ে বললেন, যাও, তৃমি তোমার গোত্রে ফিরে যাও। তাদের সাথে কোমল আচরণ কর এবং ভাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাক। ০০০০ তুফাইল ইবনে আমর রোধিঃ) বলেন, আমি স্বগোত্রে ফিরে এলাম এবং অবিরাম ইসলামের দাওয়াত দিতে লাগলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদীনায় চলে এলেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এমনকি খন্দকের যুদ্ধও হয়ে গেল। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।