Dr. Abdur Rahman Rafat Pasha Bangla Pdf Book — Alor Kafela 1(Almodina com)
/ ১৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮ আলোর কাফেলা তখন তীর সামনে ইসলাম ধর্ম পেশ করলাম, তিনি তা কবুল করলেন ও মুসলমান হয়ে গেলেন। তারপর আমার স্ত্রী এল। আমি বললাম, আমার নিকট এসো না। তোমার আর আমার মাঝের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সে বলল, কেন? সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসলমান হয়ে গেছি। সে বলল, তাহলে আপনার ধর্মই আমার ধর্ম। আমি বললাম, বেশ, তাহলে যাও, এ যিশারা মুর্তি থেকে দূরবর্তী পানিতে গোসল করে পাক পবিত্র হয়ে এসো। সে বলল, আশ্চর্য! তাহলে কি আপনি ভয় করছেন যে, যিশারা মুর্তি আমাদের কোন ক্ষতি করবে। আমি ধললাম, যিশারা ধবংস হোক ! নিপাত যাক! আমি বলছিলাম, মানুষ থেকে দূরে নির্জন স্থানে গিয়ে গোসল করে এসো। আর আমি দায়িত্ব নিলাম যে, এই মূক বধির পাথুরে মূর্তি যিশারা কিছুই করতে পারে না। তারপর সে গোসল করে পবিত্র হয়ে এল। আমি তার নিকট ইসলাম ধর্ম পেশ করলাম। সেও ইসলাম ধর্ম গ্রহণ করল ও মুসলমান হয়ে গেল। এরপর আমি দাউস গোত্রের লোকদের ডেকে ইসলামের দাওয়াত দিলাম। তখন আবু হুরাইরা ছাড়া সবাই কিছু না কিছু বিলম্ব করেছিল। শুধুমাত্র আবু হুরাইরাই নির্দিধায় তখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সং ++ তুফাইল ইবনে আমর (রোধিঃ) বলেন, এর বেশ কিছুদিন পর আমি আবু হুরাইরাকে সঙ্গে নিয়ে আবার মক্কায় এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।